বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সুখ

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☠Sajib Babu⚠ (০ পয়েন্ট)

X বাড়ির উঠানে পা রাখতেই শুনতে পেলাম । ঠাস ঠাস করে দুইটা থাপ্পড়ের শব্দ ।[ তুই যদি আগামী মাসের মধ্যে তর ভাইয়ের কাছ থেকে ১লক্ষ টাকা না এনে দিতে পারিস, তাহলে এই বাড়িয়ে তর কোনো জায়গা নেই ] কন্ঠ'টা আমার খুব পরিচিত । আমার বোনের স্বামীর কণ্ঠ এটা । অনেক দিন হলো বোনের বাড়ি যাই না । আজ বোনের বাড়ির উঠানে পা রাখতেই এইগুলো শুনতে পেলাম । আর ঘরের ভিতর যাওয়ার সাহস হয়নি । উঠান থেকেই ফিরে এলাম । অনেকদিন থেকে বোনের বাড়ির পাড়াপড়শিরা আমায় ফোন করে বলছে । আমার বোনকে নাকি প্রায়দিন আমার বোনের স্বামী মারধোর করে। পাড়াপড়শি বললে ভুল হবে । যে ফোন করছে সে আমার বন্ধু বোন । একই গ্রামে বিয়ে হয়েছে, আমার আর আমার বন্ধুর বোনের । বিয়েটাও এক রহস্যের মধ্যে হয়েছে । আমার বন্ধুর বোনের বিয়ের সময় ছেলেটি বন্ধুর বাড়িতে এসেছে । এখান থেকেই আমার বোনের আর ছেলেটির আলাপ আলোচনা হয় । প্রথমে ভালো লাগা তারপর ভালোবাসা । তারপর দুজন দুজকে ছাড়া বাঁচবেনা । যখন আমি মা বাবা মারা যান তখন বোনকে নিয়ে অনেক বিপদের মধ্যে ছিলাম । ক্লাস নাইনে পড়ি তখন এক্সিডেন্টে মা বাবা দুজন মারা যায়। পড়ালেখা ছেড়ে বোনকে নিয়ে শুরু হলো এক নতুন যুদ্ধ । বাবার রেখে যাওয়া একটা বাড়ি ছাড়া আর কিছুই ছিলো না । অনেক কষ্টে বোনকে পড়ালেখা করিয়েছি। আর আজ সেই বোন তার প্রেমিক'কে ছাড়া বাঁচবে না। নিজেকে তখন নর্দমার পতঙ্গের মতো লাগলো। একদিকে বোন হারানোর ভয়, অন্যদিকে সম্মান। এই দুইটাই চিন্তা করে বিয়ে দিয়ে দিলাম বোনকে । বোনের সংসার প্রথম দিকে ভালোই চলছিল। মনের মধ্যে একটা অদৃশ্য সুখ বিরাজ করছিল । কিন্তু কয়েকমাস পার হওয়ার পর থেকেই শুরু হলো যুদ্ধ । প্রায় দিন নাকি আমার বোনকে মারধর করে । বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে । কিন্তু আমি নিজেই ঠিক মতো খেতে পারিনা । আবার ১লক্ষ টাকা কীভাবে দিবো বোনের স্বামী'কে । শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম বাড়ি'টা বিক্রি করে দিবো। তবুও যদি বোন সুখে তাকে। বাড়িটা বিক্রি করে দিলাম । ১লক্ষ টাকার মতো পেলাম । গ্রামের বাড়ি তাই দাম বেশী পাইনি । টাকাটা নিয়ে বোনের বাড়িতে গেলাম । আজ টাকা নিয়ে যাওয়াতে, নিজেকে আজ বোনের বাড়ির যোগ্য ভাই মনে হয় । সেইদিন এত আদর আপ্পায়ন পেলাম। যা ভুলার মতো না । আজ আমি ঢাকা শহরের ব্যস্ত নগরীতে কুলির কাজ করি। তবে আমি আজ মনের দিক থেকে অনেক সুখে আছি । কারন আজ আমার বোনও সুখি । আর পৃথিবীতে বোন সুখে তাকলেই ভাই হাজারো কষ্টের মাঝেও সুখি তাকে । ???? বেঁচে থাকুক ভাই বোনের ভালবাসা????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৩ জন


এ জাতীয় গল্প

→ যখন কলেরা শুধু অসুখ ছিল না
→ আধ্যাত্মিক সুখ : অদৃশ্য ব্যথার আলো-ছায়ার যাত্রা
→ সুখের সিংহাসন টয়লেটে
→ প্রশিক্ষণ কক্ষের সুখের রেসিপি
→ একটি সুখী শালিকের গল্প - সারোওয়ারে জুলফিকার
→ কোথায় পাবো সুখ?
→ ভালো ছেলে আর আমি গল্প#সুখ# গ্রাম বাংলা জীবন
→ সুখের জন্য ছোটা
→ সুখি মানুষ
→ অবেলার সুখ
→ সুখের জন্য ছোটা
→ প্রাথমিক বিদ্যালয় চিন্তা ভাবনাহীন সুখীজীবন।
→ ★সুখের সন্ধানে★
→ এক টুকরো সুখের খোজেঁ –৩
→ এক টুকরো সুখের খোজেঁ - ২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now