বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সুইসাইড করার আগে ফেসবুকে নিজের লেখা শেষ পোষ্টে অপু লিখেছিল, কাউকে খুশি করতে পারলাম না কারো ভালোবাসা পেলাম না। আমার মত অপদার্থের মরে যাওয়াটাই ভাল
চার দিন আগে ফেনী কলেজের ছাত্র অপু আত্মহত্যা করে। ঘটনায় ভেজাল আছে দেখে খোজ নেয়া শুরু করি। যে ঘটনা উঠে আসে সেটা হল দিনের পর দিন তথাকথিত ডুড বন্ধুদের অত্যাচারে পরিবারের মেন্টাল টর্চারে একটি ছেলের অবর্ণনীয় কষ্টের কথা। শোনাই সে গল্পটা
ফেনী কলেজের ছাত্র অপু ছেলেবেলা থেকেই লাজুক প্রকৃতির ছিল। অন্যান্য ছেলেদের মত আসল পুরুষ ছিলনা। নিজের মত থাকত।
কিন্তু আফসোস। এখনকার দিনে মদ গাজা বাবা না খাইলে আপনে পুরুষ না হাফলেডিস। অপুর কলেজের বন্ধুরা অপুকে রাত দিন ২৪ ঘন্টা মেন্টালি টর্চার করত। ওদের ভাষায় যেটা ছিল ট্রল
এতটাই ডেসপারেট হয়ে ওঠে ক্লাস মেটরা যে তারা অপুর নামে তিন তিনটা ট্রল পেজ খুলে দিন রাত ট্রল করত
পেজের নাম স্যার অপু আকা ফাদার অফ মাদারটোস্ট
ব্যাঙ্গ করত অপুর ধর্ম নিয়েও। অপু হিন্দু মালুর বাচ্চা। শালার হিন্দু হইয়াও অপরাধ করল অপু
কিন্তু শোনেনি অপুর জানোয়ার ক্লাসমেটরা। তাদের কাছে অপু হইল একটা আহাম্মক যে ডুড হইতে পারে নাই।
ক্লাসমেটরা ট্রল করছে বাপ মা পিছিয়ে থাকবে কেন। মেন্টাল টর্চারে বিদ্ধস্ত অপু মন খারাপ করে থাকত। প্রভাব পড়ে পড়ালেখায়। কেন ছেলের মন খারাপ থাকে কেন ছেলে ভেঙ্গে পড়েছে সেটা জানার টাইম আছে নাকি বাবা মাদের্।
ব্যাস সিদ্ধান্ত নিয়ে ফেলল ছেলে নষ্ট হয়ে গেসে। এমন ছেলে চাইনা মইরা যা তুই
আহারে অপুর ভাগ্য। নষ্ট না হওয়ার অপরাধে বন্ধুরা সারাদিন খোচায় হাফলেডিস বলে ,এদিকে সে কষ্টে পড়ায় মন বসেনা বাপ মা উল্টা বইলা ফেলে নষ্ট হইয়া গেছিস তুই
নষ্ট হলেও দোষ নষ্ট না হলেও দোষ
লাজুক মেয়েলি স্বভাবের ছেলে মেয়েদের উপর অন্য ছেলেদের মেন্টাল টর্চার ট্রোল র্যাগের ঘটনা এটাই প্রথম না
ব্লু ফিল্ম দেখছস। দেখস নাই। কি দেখলি জীবনে। সিগারেট খাস না। তুই তো শালা লেডিস। আজকাল ইভ টিজিং না করলে পর্ণ না দেখলে চুলে স্পাইক মাইরা প্যান্ট পাছার দুই হাত নীচে না পড়লে তো আবার আসল পুরুষ হওয়া যায়না।
অপুর অপরাধ ছিল এটাই। বিধাতা তাকে চুপচাপ বানিয়েছে। টাউট বাটপার বানায় নাই
এদিকে আজকাল কার বাপ মারা তো এক একজন অফিসের ব্লাড সাকার বস। এ প্লাস দরকার তাদের এ প্লাস। ছেলেটার কেন মন খারাপ মেয়েটা কেন প্রতিরাতে হু হু করে কাদে আজকালকার কর্পোরেট বাপ মাদের সেটা শোনার টাইম নাই।
আহারে বাপ মা। ফিডব্যাক সিস্টেমে চলে এই এ প্লাস পাগল বাপ মায়েরা। সন্তানের গ্রেড হইল বাপ মায়েদের প্রেস্টিজ ইস্যু। অমুক আপার তালতোর মেয়ে বুয়েটে পড়ে তুই কেন পড়িস না
ক্ষুমা করে দিস অপু
আর ডুড পোলাপাইন। গাজা খাইলে রাজা হওয়া যায় এটা ভাবলে তোমরা ভুল। একজন স্টিফেন হকিং ওই অপুদের ভেতর থেকেই উঠে আসে। চুপচাপ ছেলেটাই একদিন পৃথিবী জয় করে তোমরা যখন গাজা থেকে বাবায় প্রমোশন নিয়ে হেরোইনের দিকে পা বাড়াও
স্যালুট আজকাল কার এ প্লাস সাকার বাপ মায়েদের। আপনাদের ভাতের বদলে এ প্লাস সিস্টেমের জন্য !!
[] ওয়ারিশ আজাদ নাফি []
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now