বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি একজন সত্যিকারের হিমুর দেখা পেয়েছিলাম।দেখা বলতে আসলে দেখা নয়,পরিচয় হয়েছিলো আমােদর।সেই হিমু ছিলো আবার বৃস্টিভীতু হিমু।এক ভরা বর্ষার দিনে আমি তার সাথে দেখা করতে চেয়েছিলাম।সে বলেছিলো-
"বৃস্টিতে ভিজলে আমার ঠান্ডা লাগে।বুকে কফ জমে বিচ্ছিরি অবস্থা হয়।অন্যদিন দেখা করি?"
আমি ছিলাম নাছোড়বান্দা,জেদি এক মেয়ে।আমি সেই ভরা আষাঢ় এর মধ্যে দেখা করার সিদ্ধান্ত নিলাম।কিন্তু ভাগ্য আমাদের দেখা করালো না।আমি কোন কারনে যেতে পারলাম না।ত সেই হিমু,বৃস্টির মধ্যে নাকানি,চুবানি খেয়ে,টানা ২ ঘন্টা আমার জন্য অপেক্ষা করে ফিরে এলো। এসেই ফেশবুকে নক-
"কেউ কথা রাখেনি।রাখলো না।রাখবেও না ।টানা ২ ঘন্টা বৃস্টির মধ্যে দাড়িয়ে রইলাম।কেউ আসলো না।"
আমি বললাম-
-মেসেজ করেছিলাম। দেখেননি?
- ফোনে জিপি থেকে বহু মেসেজ আসে।ওসব দেখি না।তোমার কল দেওয়া কথা ছিলো।দাওনি।অপেক্ষা করালে।
- আমি সরি।
- সরি দিয়ে সব হয় না।
- তাও।মাফ করুন।
- মাফ না।শাস্তি পেতে হবে।
- আচ্ছা,দিন।যা দিবেন মাথা পেতে নিবো।
- সত্যি ত?
- সত্যিই।অপরাধ করেছি।শাস্তি যা দিবেন।তাই মাথা পেতে নিবো।
- তাহলে আমার ২য় বউ হতে হবে।এটাই শাস্তি!
-এ কেমন শাস্তি?
- এমনই।
- সামান্য অপরাধের এ শাস্তি?
- হুম।
- প্লিজ না।মাফ করুন।
- খিক খিক খিক।
- এ হাসি হাসবেন না।গা জ্বলে।
- জ্বলার জন্যই ত হাসি।
- আপনি হলেন পচা লোক।
- জানি ত।আমি হলাম সুবিধাবাদী হিমু।বুঝলা?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now