বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সুভা-৩/রবীন্দ্রনাথ ঠাকুর

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X গ্রামের নাম চন্ডীপুর । নদীটি বাংলাদেশের একটি ছোটো নদী,গৃহস্থঘরের মেয়েটির মতো,বহুদূর পর্যন্ত তাহার প্রসার নহে । নিরলসা তন্বী নদীটি আপন কূল রক্ষা করিয়া কাজ করিয়া যায় । দুই ধারের গ্রামের সকলেরই সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে । দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়াঘন উচ্চ তট । নিম্নতল দিয়া গ্রামলক্ষী স্রোতস্বিনী আত্মবিসৃত দ্রুত পদক্ষেপে প্রফুল্ল হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণকার্যে চলিয়াছে । বাণীকন্ঠের ঘর নদীর একেবারে উপরেই । তাহার বাখারির বেড়া,আটচালা ,গোয়ালঘর ,ঢেকিশালা,খড়ের স্তুপ,তেতুলতলা,আম কাঠাল এবং কলার বাগান নৌকাবাহী মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে । এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারও নজরে পড়ে কি না জানি না,কিন্তু কাজকর্মে যখনি অবসর পায় তখনি সে এই নদীতীরে আসিয়া বসে । প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয় । যেন তাহার হঈয়া কথা কয় । নদীর কলধ্বনি,লোকের কোলাহল,মাঝির গান,পাখির ডাক,তরুর মর্মর সমস্ত মিশিয়ে চারিদিকের চরাফেরা আন্দোলন কম্পনের সহিত এক হঈয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হদয় ঊপকুলের নিকটে আসিয়া ভাঙিয়া পড়ে ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯১ জন


এ জাতীয় গল্প

→ সুভা-৩/রবীন্দ্রনাথ ঠাকুর

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now