বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সুভা-২/রবীন্দ্রনাথ ঠাকুর

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X সুভাকে বেশি ভালোবাসিতেন, কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড়ো বিরক্ত ছিলেন । সুভার কথা ছিল না,কিন্তু তাহার সুদীর্ঘপল্লববিশিষ্ট বড়ো বড়ো দুটি কালো চোখ ছিল এবং তাহার ওষ্ঠাধর ভাবের আভাসমাত্র কচি কিশলয়ের মতো কাপিয়া উঠিত । কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয় । কতকটা তর্জমা করার মতো । সকল সময় ঠিক হয় না,ক্ষমতার অভাবে অনেক সময়ে ভুলও হয় । কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না মন আপনি তাহার উপরে ছায়া ফেলে,ভাব আপনি তাহার উপরে কখনো প্রসারিত কখনো মুদিত হয় । কখনো উজ্জ্বলভাবে জলিয়া উঠে ,কখনো ম্লানভাবে নিবিয়া আসে,কখনো অস্তমান চন্দ্রের মতো অনিমেষভাবে চাহিয়া থাকে।কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিগবিদিকে ঠিকরিয়া উঠে । মুখের ভাব বৈ আজন্মকাল যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতলস্পর্শ গভীর । অনেকটা স্বচ্ছ আকাশের মতো,উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি,এই বাক্যহীন মনুষ্যেরমধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ত্ব আছে । এইজন্য সাধারণ বালকবালিকারা তাহাকে একপ্রকার ভয় করিত,তাহার সহিত খেলা করিত না,সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৩ জন


এ জাতীয় গল্প

→ সুভা-২/রবীন্দ্রনাথ ঠাকুর

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now