বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সত্যিকার ভালবাসা কখনো মরে না

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Ela(guest) (০ পয়েন্ট)

X ভালোবাসা মরে না। সত্যিকারের ভালোবাসা কখনোই মরে না। তা বেঁচে থাকে চিরকাল। আপনাদের এ বিষয়ে একটা গল্প শোনাতে পারি। যদিও চিরকালীন ভালোবাসার এই অমর গল্প এরই মধ্যে আপনারা হয়তো শুনে থাকবেন। ইন্টারনেটে পড়ে থাকবেন। ফুটবল খেলার ক্ল্যাসিক ম্যাচ। রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার মধ্যে খেলা হচ্ছে। এই খেলায় কে জিতবে কে হারবে এর ওপর নির্ভর করছে কে হবে এবারের চ্যাম্পিয়ন। টিকিট পাওয়া যাচ্ছে না। সব বিক্রি হয়ে গেছে। এক ভদ্রলোক অনেক কষ্টে একটা দামি টিকিট কিনে গেছেন মাঠে, গ্যালারিতে বসে খেলা দেখবেন। তাঁর সামনেই বসে আছেন একজন বৃদ্ধ। এই গ্যালারিটা খুবই দামি। এর টিকিট পাওয়া মানে সোনার হরিণ পাওয়া। পৃথিবীবিখ্যাত সাবেক ফুটবলাররা এখানে বসে খেলা দেখেন। বৃদ্ধের পাশের আসনটা খালি। পেছনের ভদ্রলোক বৃদ্ধকে জিজ্ঞেস করলেন, কী আশ্চর্য! আপনার পাশের সিটটা খালি কেন? টিকিট পাওয়াই যায় না, এই অবস্থায় এত সুন্দর একটা সিট খালি থাকছে। অবিশ্বাস্য। বৃদ্ধ বললেন, কী বলব, পাশের সিটের টিকিটটা আমারই কেনা। আমি এটা খালি রেখেছি। কেন? আসলে ওটা আমার বউয়ের জন্য কিনেছিলাম। আমরা ৪০ বছর ধরে এল ক্লাসিকো একসঙ্গে দেখে আসছি। আজই প্রথম আমি আমার বউকে ছাড়া খেলা দেখতে এসেছি। কেন, আপনার স্ত্রী আসেননি কেন? তিনি মারা গেছেন। আহা। পেছনের ভদ্রলোক আফসোস করলেন। তাঁর মনের মধ্যে শ্রদ্ধার ভাব চলে এল। কী প্রেম! বউয়ের জন্য আসন খালি রেখে বৃদ্ধ খেলা দেখছেন। ‘তা আপনি আপনার কোনো ভাই, বন্ধু, আত্মীয়কে সঙ্গে আনতে পারতেন। পাশে একজন থাকলে আপনার মনে দুঃখবোধও কম হতো। আর আপনি একজন সঙ্গীও পেতেন আপনার পাশে।’ ‘তা কী করব বলুন। অনেককেই বলেছিলাম। তারা কেউ এল না। সবাই খেলা দেখার চেয়ে আমার বউয়ের শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়াটাকেই বড় বলে ভাবছে। আসলে সবাই তো খেলার মূল্য বোঝে না।’ বছর শেষ হয়ে আসছে। আমাদের এই রকমের কত নেশা আছে, যেগুলো আমরা ছাড়তে চাই, ভালো হয়ে যেতে চাই, কিন্তু পারি না। বছরের শুরুতে আমরা প্রতিজ্ঞা করি, নতুন বছরের রেজুলেশন নিই, কিন্তু বছর শুরু হয়ে গেলেই তা আবার ভুলে গিয়ে আগের বছরের মতোই সবকিছু করতে থাকি। ধূমপায়ীরা ধূমপান ছাড়তে পারেন না, অতিরিক্ত ওজন নিয়েও আমরা আইসক্রিম-চকলেট খাওয়া ছাড়তে পারি না এবং ফেসবুক ব্যবহারকারীরা ফেসবুকে সময় কম দিয়ে সত্যিকারের কাগজের বইয়ে সময় দেওয়া শুরু করতে পারেন না।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ সত্যিকার ভালবাসা কখনো মরে না

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now