বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
সত্যি খুশির গল্প
"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sifat (০ পয়েন্ট)
X
সত্যি খুশির গল্পঃ বইপোকা
বিশাল একটি বইয়ের দোকানে দাঁড়িয়ে ছিলাম, উদ্দেশ্য পছন্দের বইটি খুঁজে বের করা।
খালি দোকান, কাস্টমার হিসেবে আছেন এক বৃদ্ধা ভদ্রমহিলা এবং স্কুল ড্রেস পরা দুই কিশোর।
“দোস্ত”, এক কিশোর আরেক কিশোরের দিকে তাকিয়ে বললো, “তোর যদি অনেক টাকা থাকতো তাহলে কি করতি?”
“জানি না”, উত্তর দিলো অন্যজন, “কেন?”
“কবে যে অনেক টাকা হবে!”, অস্থির গলায় বললো প্রথম কিশোর, “কত্ত বই এখানে! টাকা থাকলে এই পুরা দোকানটা কিনে ফেলতাম।”
মুচকি হাসি আমি। টিফিনের টাকা বাঁচিয়ে বই কিনতে এসেছে হয়তো।
কিছুক্ষণ পর হঠাৎ বৃদ্ধা এগিয়ে গেলেন দুই কিশোরের দিকে। আমি একটু ভয়ই পেলাম। হয়তো কোনও ব্যাপার নিয়ে বকা দেবেন। প্রথম ছেলেটাকে অবাক করে দিয়ে ওর মাথায় হাত বুলিয়ে দিলেন। বললেন, “দোয়া করি একদিন যেন এই পুরো দোকানটা তুমি কিনতে পারো।”
এরপর ছেলেটার হাতে একটা বই গুঁজে দিয়ে বেরিয়ে গেলেন তিনি। বইটির দিকে খেয়াল করে দেখলাম বইটির নাম ‘দ্য বুক থিফ’।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now