বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সত্যের জয়

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Kawsar khan (০ পয়েন্ট)

X একজন দরিদ্র কৃষক ছিলো,তার ছিল এক বকনা বাছুর। ঐ কৃষকের একজন প্রতিবেশী ছিল খুব ধনী।তার ছিল একটি ঘোড়া।তার অনেক টাকা-পয়সা ও ধন- দৌলত ছিল। ছিল চারণভূমি,চাকর-চাকরাণী ও দাস-দাসী। একদিন ধনী লোকটি তার দরিদ্র প্রতিবেশিকে বললো,' তুমি প্রতিদিন আমার ঘোড়াকে চারণভূমিতে ঘাস খাওয়াতে নিলে কেমন হয়,সাথে তোমার ঐ ছোট বাছুরকেও নিয়ে যাবে আমার সেই চারণভূমিতে অনেক তাজা ঘাস আছে,যা আমার ঘোড়াকে দেখাশোনার বিনিময়ে তোমার বাছুর খাবে ও তরতাজা হয়ে বেড়ে উঠবে। কৃষক বললো এতো ভালো কথা।সে তার মত আছে বলে জানাল।তাই প্রতিদিন ধনী প্রতিবেশির চারণভূমিতে তার বাচুর ও প্রতিবেশির ঘোড়াকে একসাথে নিয়ে যেত এবং তাদের আহারের পর বেলা শেষে বাড়ি ফিরে আসতো।এভাবে সময় পার হতে লাগল আার তার বাচুর বড় হতে লাগলো।একসময় বাচুরটি অনেক বড় হলো। কিছুদিন পর তা গর্ভবতী হলো এবং বাচ্ছা প্রসবের সময় ঘনিয়ে এলো।গরিব লোকটি তাই একদিন ধনী প্রতিবেশির কাছে গিয়ে তার গাভীর অবস্থা জানাল এবং ঘোড়া নিয়ে চারণভূমিতে যেতে পারবেনা বলে জানালো।ধনী প্রতিবেশি সব জেনে ও না জানার ভান করলো, তুমি কোন গাভীর কথা বলছো?,কৃষক বললো' সেই গাভীটি যেটি আমি আপনার ঘোড়ার সাথে চারণভূমিতে নিয়ে যেতাম।ধনী প্রতিবেশি বললো, তুমি কি বলছো, এটি তো আমার ঘোড়ার বাচ্ছা, তা তোমার গাভী হলো কি করে?,, তাদের মাঝে এজ কঠিন ঝগড়া শুরু হলো। পরে তারা এই কথার উপর একমত হলো যে, এই বিষয়ের খয়সালা কাজির মাধ্যমে করবে। কাজি ছিলেন তাদের এক প্রতিবেশি,তার এই ধরনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার অনেক অবিগ্গতা আছে।তাদের বিচারের নির্দিষ্ট তারিখের আগে ধনী লোকটি তার পক্ষে রায় দেওয়ার আশায় প্রতিবেশি ঐ কাজিকে অনেক ধন- দৌলত ঘুষ হিসেবে দিল, যাতে তার ন্যায়বিচারের চোখে পর্দা পড়ে যায় ও তার পক্ষে রায় প্রদান করে। তাই বিচারের নির্দিষ্ট সময়ে সে বলে যে গাভীটি ঘোড়ার বাচ্ছা,তার মালিক ধনী লোকটি।এটি কৃষকের গাভী নয়। কৃষক এই বিচার মেনে নিলো না।সে বললো,আমি এই বিচারঅন্য লোকের নিকট দাখিল করবো।সে যা রায় দিবে আমি তা মেনে নেবো। ধনী লোকটি তা মেনে নিল।বিচারের নির্দিষ্ট তারিখের পূর্বে ধনী লোকটি অনেক উপহার কাজির নিকট হাজির হলো, এই উদ্দেেশ্যে যে, পূর্বের লোকটির মতো এই লোক ও তার পক্ষে রায় দিবে,কিন্তু কাজি কোনো রকমে তাকে পাত্তা দিলো না। তিনি বললেন, আমি কখনো ঘুষ গ্রহণ করি না। আমি আমার হৃদয়ে যাকে তথ্য প্রমাণের ভিত্তিতে উপযুক্ত মনে করি তার পক্ষে রায় প্রদান করি।কাজি তাকে নির্দিষ্ট তারিখে উপস্থিতহতে আদেশ দিলেন।পরবর্তীতে তারা কাজির সামনে উপস্থিত হয়ে তাদের বক্তব্য উপস্থাপন করল।বক্তব্য শুনে কাজি বললেন, এখন কিছুতেই আমার পক্ষে তোমাদের রায় প্রদান কার সম্ভব নয়। তোমরা দু,জন আমার কাছে এক সপ্তাহ পর দেখা কর। ধনী লোকটি প্রশ্নের আলোকে বললো,'কেন এই কালক্ষেপন?‘অথচ বিষয়টি আপনার সামনে দিবালোকের ন্যায় পরিষ্কার, এতে কোনো জটিলতা নেই কেননা আমার সব প্রমান আপনার সামনে উপস্থাপন করেছি।’কাজি বললেন, বিষয়টি অতি সাধারণ, আার তা হচ্ছে যে, আমি আগামি একবসপ্তাহ ঘাস খাবো। তারপর ঘোড়া ও গরুর অনুভূতি রপ্ত করবো এবং ঘোড়া ও গরুর সাক্ষাৎকার নিয়ে তোমাদের বিচারের রায় দিবো।ধনী লোকটি বললো, ‘আপনি কি বলছেন মানুষ কি কখনো ঘাস খায়?আর ঘাস খেয়ে কি ঘোড়া আর গরুর অনুভূতি রপ্ত করা যায়? এটি কখনো সত্যি হতে পারেনা।’ কাজিও অবাক সুরে বললেন, ‘ তবে এটি কি করে সত্য হতে পারে যে একটি ঘোড়া একটি গাভীকে জন্ম দিয়েছে,এটাতো একটি অসম্ভব ব্যাপার! ভাগো এখান থেকে, গরিব লোকের গাভীর উপর তোমার কোনো অধিকার নেই, তোমার অত্যাচারী ও জালেম হওয়ার জন্য এটাই যথেষ্ট।কখনো তোমার প্রতিবেশির উপর যণ্ত্রণাকর বিষয় উপস্থাপন করোনা। ধনী লোকটির চেহারা রক্তশূন্য হয়ে পড়লো সে কাজির কথার কোনো উত্তর খুজে পেলনা। সে বিতাড়িত হয়ে লজ্জিত ও অপমানিত অবস্থায় বাসায় ফিরে গেল। অপর দিকে দরিদ্র লোকটি আনন্দিত চিত্তে সুখবর নিয়ে বাড়ির দিকে গেল। সে কাজির উত্তম বিচা ও তার উপস্থিত বুদ্ধি দেখে খুব চমৎকৃত হলো এবং ইনসাফ ফিরে পেয়ে কাজির প্রতি কৃতজ্ঞ হৃদয়ে দোয়া করলো। আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৬৩ জন


এ জাতীয় গল্প

→ স্মৃতির সরকারি সংস্করণ: ইতিহাস, বিস্মৃতি ও রাষ্ট্রনির্মিত সত্যের এক ব্যঙ্গাত্মক মহাকাব্য
→ কালির সিংহাসন: সংবাদ, ক্ষমতা ও নীরব সত্যের ব্যঙ্গাত্মক উপাখ্যান
→ #সত্যের জয়#
→ সত্যের জয়
→ **সত্যের জয় সব সময়**
→ সত্যের পথে আসুন,NO PORN.

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now