বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আসলে মহিলাটাকে কি জীবদ্দশায় পিটিয়ে মারা হয়েছে ? আমাকে কি সেই ঘটনার স্বাক্ষী করার চেষ্টা করছেন? পাগলটা কি অনুতাপের যন্ত্রনা আর পাপের বোঝা সইতে না পেরে পাগল হয়ে গেছে? তাই অবচেতন মনের নির্দেশে বার বার স্ত্রীর কবরের কাছে ফিরে আসে? অকস্মাৎ এক অপার্থীব চিৎকারে সম্বিত ফিরে পেলাম (সম্ভবত কোন পেচার কর্কশ ডাক)দেখলাম কোথাও কেউ নেই আকাশে বাদুড়ের ডানা ঝাপটানোর শব্দ কাছের দেবদারু গাছের পাকা ফল খাওয়ার প্রতিযোগীতায় হুটোপটি আর ক্যাচ ক্যাচ শব্দ । চারিদিকের অন্ধকারে জোনাকি পোকার আলোর ঝিকিমিকি। গোটা দুয়েক ছুচোর একটা মরা ব্যাঙের ভাগ নিয়ে লড়াই আর ঝগড়াঝাটি সব কিছুই স্বাভাবিক । তাহলে আমি এখানে দাড়িয়ে কেন ? প্রকৃতির স্বাভাবিক দৃশ্য আমার অবশ ভাবটি ধীরে ধীরে কাটিয়ে দিলো। বুকে কাপুনি নিয়ে আস্তে আস্তে সাইকেল চালিয়ে বাসায় ফিরলাম ঘড়িতে রাত তখন পৌনে একটা অথচ বন্ধুর বাসা সাইকেলে দশ মিনিটের পথ তাহলে এতক্ষন ধরে আমি কি করলাম, কোথায় ছিলাম, নাকি অন্য কোন জগতের ঘটে যাওয়া কোন দৃশ্যের রিপ্লে দেখছিলাম । কিছুই ভেবে পাচ্ছিলামনা, এটা কি হলো,কেন হলো, আতঙ্কে আমি মারাও যেতে পারতাম । আসলে পূর্বের ঘটে যাওয়া কোন অন্যায়ের স্বাক্ষী করার জন্যই কি এটা প্রকৃতির কোন খেলা ছিলো? আজও এর উত্তর খুজে ফিরি ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now