বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
জীবনে চলার জন্য সঠিক মনোভাবনার তুলনা নেই।একজন তখনই সুখী হতে পারে যখন তার জীবনের সকল সিদ্ধান্ত সঠিক হয়।কিন্তু আমাদের চারপাশের পরিবেশ এমনভাবে মুখোশ দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে যে অনেক সময় আমরা কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি।যা আমাদের জীবনে মারাত্নক প্রভাব ফেলে।আমরা পার্থিব মোহে অন্ধ হয়ে পড়ি।ফলে আমরা কাঁচকেই হীরে মনে করি।কিন্তু কাঁচ কাঁচই হয়।ফলে সময়ের সাথে সাথে কাঁচ তার আসল রূপ প্রকাশ করে।একসময় ভেঙেও যায়।সেই সাথে ভেঙে দিয়ে যায় আমাদের মনকেও।যা আমরা কখনো চাইনা।কিন্তু আমরা যদি একটু মাথা খাটিয়ে ধৈর্য সহকারে আসল হীরে খুঁজতে পারি তাহলে আমাদের জীবন হয়ে উঠবে সুন্দর।আমার এই কথা গুলো বলার একটা উদ্দেশ্য আছে।তা হলো এখন অনেকেই তাদের জীবনসঙ্গিনী বাছতে ভুল করে।ফলে সারাটা জীবন তাদের আফসোস করে বাঁচতে হয়।কারন তারা বাইরের রূপসৌন্দর্য দেখে বিমোহিত হয়ে পড়ে।কিন্তু তারা একবারের জন্যেও তাদের চারিত্রিক সৌন্দর্য দেখে না যা কিনা মানুষের আসল সৌন্দর্য।তাই আমি সবাইকে অনুরোধ করব তারা যেনো কাঁচকে হীরে ভেবে ভুল না করেন।আমার এই কথা গুলো হয়ত অনেকের খারাপ লাগতে পারে।তবে যাদের বিবেক এখনো জাগ্রত আছে তারা অবশ্যই বিষয়টি নিয়ে ভাববেন।ধন্যবাদ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now