বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সপ্তাহ জুড়ে দেশ বিদেশ

"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Real hero (০ পয়েন্ট)

X সপ্তাহ জুড়ে দেশ বিদেশ পরমাণু উৎক্ষেপণ স্থাপনা ধ্বংস করছে উত্তর কোরিয়া অবশেষে পরমাণু উৎক্ষেপণ স্থাপনা ধ্বংস করতে উত্তর কোরিয়া কাজ শুরু করেছে বলে মনে করা হচ্ছে। উত্তর কোরিয়ার সোহায়ি স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্রের পাঠানো ছবি থেকে দেখা গেছে, উত্তর-পূর্বের রকেট সাইট ধ্বংস করতে শুরু করেছে দেশটি। মনে করা হচ্ছে, গত জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সে অনুসারে কাজ করতে শুরু করেছে পিয়ংইয়ং। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন একটি ইঞ্জিন পরীক্ষাকেন্দ্র ধ্বংসের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে ঠিক কোনটি, তা নির্দিষ্ট করে বলেননি ট্রাম্প। গত ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে দুই নেতা কোরিয়া উপদ্বীপকে পুরোপুরি পরমাণু নিরস্ত্রীকরণ করতে চুক্তি সই করেন। চিকিৎসায় আদালতের নতুন নির্দেশ! আইন অনুসারে দেশের বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল, ল্যাবরেটরি, ডায়াগনস্টিক সেন্টারের পরীক্ষাসহ চিকিৎসাসেবাবিষয়ক মূল্যতালিকা ও ফি ওখানকার পাবলিক প্লেসে (প্রকাশ্য জায়গায়) ১৫ দিনের মধ্যে টাঙানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গত মঙ্গলবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত ১৯৮২ সালের দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিকস অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স অনুসারে বিধিমালা তৈরি করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে ওই তিন বিবাদীর প্রতি নির্দেশ দিয়েছেন। পরবর্তী আদেশের জন্য ৭ অক্টোবর দিন রেখেছেন আদালত। আফিম চাষের বদলে গোলাপ চাষ আফিম চাষ, হেরোইন উৎপাদন আর সন্ত্রাসী হামলা-এই যেন আফগানিস্তানের গত কয়েক দশকের দৃশ্য। তবে এ দৃশ্যে পরিবর্তন আসতে শুরু করেছে। দেশটির অনেক কৃষকই আফিম চাষ বাদ দিয়ে গোলাপ চাষে মজেছেন। সে গোলাপ থেকে তৈরি হচ্ছে গোলাপজল আর তেল। সেগুলো ছড়িয়ে পড়ছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। নানগারহার এমন একটি জায়গা, যেখানে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ২০১৪ সালের পর শক্ত ঘাঁটি গড়ে তোলে। তালেবানেরও উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে এখানে। ছাড়া আফিম চাষে নানগারহার আফগানিস্তানের ষষ্ঠ বৃহত্তম প্রদেশ। তবে গোলাপ চাষ তুলনামূলকভাবে কম পরিশ্রমের ও বেশি লাভের হওয়ায় বর্তমানে কৃষকেরা গোলাপ চাষের দিকে ঝুঁকছেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ সপ্তাহ জুড়ে দেশ বিদেশ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now