বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তুই আমার বউ হইবি?
- বউ কেমনে হয়?
- আমার আর তোর বিয়া হইবো, পরে আমরা একলগে থাকুম, আমি সারাদিন কাজ কইরা বাড়িতে আসুম আর তুই আমারে ভাত বাইরা দিবি। তুই হইবি আমার বউ আর আমি তোর জামাই।
- তাইলে আমারে আর ভাতের লাইগা কষ্ট করতে হইবো না? তুই কষ্ট কইরা ভাত আইনা দিবি?
- হ, আমি কাজ কইরা টেহা কামামু আর তুই ঘরবাড়ি দেইখা রাখবি।
এই কথা শুনে মেয়েটি ফোকলা দাত বের করে হাসতে লাগলো-
- আমগোর কারোই তো ঘরবাড়ি নাই, তাইলে কি দেইখা রাখুম আমি?
- নাই তো কি হইছে? একসময় হইবো।
মেয়েটার চোখে বিস্ময়! সে কোনোদিনও এতোবড়ো স্বপ্ন দেখেনি। ছেলেটি মুখে হাসি নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে,
- ক, আমার বউ হইবি?
- আমারে তিনবেলা ভাত দিতে হইবো কিন্তু?
- আইচ্ছা দিমু।
- আমারে মারবিনা।
- জীবনেও মারুমনা, মারলে তুই নারী নির্যাতন কেইস দিয়া জেলে ঢুকাই দিবি আমারে।
- সেইডা আবার কি?
- মাইয়াগো কেউ মারলে পুলিশ ধইরা লইয়া যায় নারী নির্যাতন কেইসে, আমি দেখছি।
আবারো বিস্ময়ে মেয়েটি!
- তুই কতো কিছু জানোস!!
- ক না, আমার বউ হইবি?
- হ হমু, কিন্তু কবে?
- আমরা বড়ো হইলে, পরে বিয়া কইরা সংসার বাধুম।
- আইচ্ছা ঠিক আছে।
রাজধানীর কোনো এক আবর্জনার স্তুপের কাছে, দুজন হাসছে, দুজনের কাধে দুটি ব্যাগ, দুজনেই টোকাই।
ছেলেটির বয়স দশ হবে আর মেয়েটির সাত কি আট বছর। অনেক স্বাদের ভবিষ্যৎ পরিকল্পনা করে দুজনে নিজেদের কাজে মন দেয়। কাজের ফাঁকেফাঁকে একে অপরের দিকে তাকায় আর দুজনেই হাসিতে ফেটে পরে।
জীবনটা কতো সুন্দর, দুজনের চোখের সামনে ভেসে উঠে কতো সুন্দর ভবিষ্যৎ, বউ সেজে মেয়েটি বসে আছে। চারদিকে অনেক হৈ চৈ, পর্দার ফাকে মেয়েটি দেখে এ যে সেই আবর্জনা একত্র করার নোংরা ছেলেটি নয়, ছেলেটিকে আজ রাজপুত্রের মতো লাগছে, সে এই রাজপুত্রের বউ হতে যাচ্ছে, কতো আনন্দ.......
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now