বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রথম পর্বের পর ......
ক্যাপ্টেন তার স্কাউট শিপের গতিপথ গ্রহানুটার দিকে করলেন , সকল সিস্টেমে চেক করলেন এবং মাদার স্পেসশিপ লিনির সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন .......
"হ্যালো আমি ক্যাপ্টেন বলছি....."
"হুমমম...ক্যাপ্টেন আপনাকে স্বাগত ....আমরা আপনার অপেক্ষায় ছিলাম "( সিস্টেমে কন্ট্রোলার লাইনা )
"আমি এখান থেকে গ্রহানুটা দেখতে পাচ্ছি....কি আশ্চর্য এর আকার.....আমি যতই দেখছি ততই অবাক হচ্ছি "
"হুমম ক্যাপ্টেন ......"
"যাইহোক আমি এখন বস্তুটার সমবেগে তার চারপাশে এবং তার চারপাশে সমঘূর্ণন গতিতে পৌছে আপেক্ষিকভাবে নিজেকে স্হির করে...ল্যান্ড করার চেষ্টা করবো.....আমার সিস্টেম বিশ্লেষণ বলছে আমার সফলতার হার 2%"
"আপনার জন্য শুভকামনা রইলো....আর আমরা সবসময়ই আপনার সাথে যোগাযোগ রাখছি তবে আপনি না চাইলে কোনো কথা বলবো না "
"ধন্যবাদ এবার আমি একাই মিশন কনটিনিউ করতে চাই "
অতঃপর ক্যাপ্টেন স্কাউট শিপটাকে গ্রহানুটার উপর নামানোয় মনোযোগ দিলেন.....কিন্তু আচমকা গ্রহানুটার গতিপথ পরিবর্তন হয়....যারকারণে ক্যাপ্টেন কন্ট্রোল হারান এবং নিয়ন্ত্রণহীন ভাবে গ্রহানুটার উপর পতিত হন এবং সাথে সাথে জ্ঞান হারান।।।......
ক্যাপ্টেন মিটিমিটি করে চোখ খুললেন.....তার মাথার পিছনে অসম্ভব ব্যথা হচ্ছে....চারপাশে নানা ধরনের আলো জ্বলছে নিভছে তার মধ্যে কর্কশ শব্দ করে একটা এলার্ম বাজছে যেটা বলছে শিপ থেকে অক্সিজেন বের হয়ে যাচ্ছে......
ক্যাপ্টেন বোম ডেটেনেড করার জন্য উঠে দাঁড়ালেন ....সিস্টেম রেডী এবং বোম লোড করতে গিয়ে তিনি যা দেখলেন তাতে তার নিজের চোখকেও বিশ্বাস হলো না......
সকল কম্পিউটার সিস্টেম হ্যাং করে দেয়া হয়েছে যেটা করতে পারে কেবল মাত্র 10 মাত্রা বা তার থেকেও বেশি বুদ্ধিমান কোনো সিস্টেম , যার অর্থ আমরা যেটাকে গ্রহাণু ভাবছি সেটা...সেটা....অতি উচ্চ প্রযুক্তি সম্পুন্ন কোনো মহাজাগতিক অস্তিত্ব !!!
"হ্যালো ,,,হ্যালো ক্যাপ্টেন ....আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন?? ( লাইনা)
"হ্যাঁ ,,,পাচ্ছি,"
"আপনি কি ঠিক আছেন??"
"হ্যাঁ "
"শুনে খুব খুশি হলাম"
"লাইনা "
"জি বলুন ক্যাপ্টেন "
"আমার মনে হচ্ছে আমরা যেটা গ্রহানু ভাবছি সেটা আসলে কোনো মহাজাগতিক প্রাণির মহাকাশযান "
"কি বলছেন...আপনি ???"
"হ্যাঁ, আমি ঠিকই বলছি "
"আমাদের মনে হয় আপনার অতি দ্রুত বোমাটি ডেটেনেড করা উচিত "
"আমাদের সিস্টেম কলাস্প করছে.....সিস্টেম দিয়ে বোম লোড করতে পারবো না "
"তাহলে এখন উপায় কি "
"আমরা আদিম পদ্ধতিতে কাজটা করতে পারি...সবধরনের বোম ব্লাস্ট করার জন্য দরকার হয় আগুন .....আমি যদি একটা ফায়ার লাইন তৈরি করি তাহলে বোমটি ফাটানো সম্ভব "
" চমত্কার ..... ক্যাপ্টেন "
"কিন্তু আমি এখন সেটা করছি না "
"কিন্তু কেন??? আপনি জানেন এটা যদি সত্যি কোনো মহাজাগতিক প্রাণী হয় তাহলে তাঁদের উদ্দেশ্য ভালো নাও হতে পারে ......আমাদের কোনোরকম ঝুঁকি নেয়া উচিত না "
"নাহ্ ....আমি আগে তাঁদের উদ্দেশ্য জানতে চাই "
"কিন্তু "
"কোনো কিন্তু নয়......তাঁদের উদ্দেশ্য খারাপ হলে তারা এখনো আমাকে বাঁচিয়ে রাখতো না , আমি এখন বস্তুটার উপরে নামতে চলেছি এবং সেটা পর্যবক্ষেণ করতে চলেছি ...এখন আমাকে আর বিরক্ত করো না "
কথাটা বলে তিনি যোগাযোগ বিচ্ছিন্ন করলেন এবং বস্তুটার উপরে নামলেন.....নামার সাথে সাথে মৃদু কম্পন অনুভব করলেন এবং তার সন্দেহ আরো প্রকট হলো...... একটা ফাকা জায়গা দিয়ে আলো বেরোতে দেখা যাচ্ছে হয়তো এটা মহাকাশ যান বা অন্য যাই হোক না কেন সেখানে ঢোকার মাধ্যম......
রিসান কাঁপা কাঁপা পায়ে সামনে এগুলো ...ফাঁকা জায়গা দিয়ে ভেতরে ঢুকতেই ....দেখা গেলো চারপাশে নানা ধরনের আলো জ্বলছে ঘরের এক সাইট পুরোটাই কাচের ,,দেখে বোঝা যাচ্ছে এটা থ্রিডি মনিটর .....রিসানের হঠাত্ মনে হলো কেউ বোধহয় তার মস্তিষ্কে প্রবেশের চেষ্টা করছে.....সাথে সাথে অসম্ভব ব্যথা শুরু হলো তার মাথায় .....ব্যথায় লুটিয়ে পড়লো সে.....ধীরে ধীরে সামনের দৃষ্টি ক্ষীন হতে শুরু করলো....... (চলবে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now