বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

স্পেস 1

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান আবরার রাহমান (০ পয়েন্ট)

X ( লেখক :ফাহিম শাহরিয়ার , আবরার) মাদার স্পেসশিপ লিনি অসম্ভব বেগে ছুটে চলেছে মহাকাশের বুক চিরে । ভেতরে 30 জন মহাকাশচারীর দল খুবই চিন্তিত মুখে একটা অজানা বস্তুর গতিপথ বিশ্লেষণের চেষ্টা করছে ।পদার্থবিজ্ঞানী লিটি হঠাত্ বিস্মিত গলায় আর্তনাদ করে বলে উঠলেন "অসম্ভব !!! এটা অসম্ভব । এটা কোনো গ্রহানু হতেই পারে না ,এটার গতিপথ পৃথিবীর মূল তথ্য কেন্দ্রে নেই । এটা হঠাত্ এভাবে উদ্ভূত হলো কিভাবে??? এটার সৃষ্টি হলো কিভাবে , আর এটা কিভাবে এতোটা গতিপ্রাপ্ত হলো?? আমরা এটার অবস্থান বিশ্লেষণের মাধ্যমে জানতে পেরেছি এটার গতিপথ বৃহস্পতি থেকে 75.9° পরিবর্তিত হয়ে পৃথিবী অভিমূখে হয়েছে, কিন্তু ...এটা শুধু দুইভাবে ঘটতে পারে , অন্য গ্রহানুর সাথে সংঘর্ষের মাধ্যমে অথবা......." লিনির ক্যাপ্টেন রিসান লিটিকে থামিয়ে দিয়ে বলল " দ্বিতীয় কারণটা অপ্রয়োজনীয় লিটি আমি আপাদত এটার গতিপথ পরিবর্তন করায় মন দিতে চাই.....আমরা আমাদের মিশন থেকে সরে যেতে পারি না......তোমরা সবাই জানো আমরা ব্যর্থ হলে পৃথিবীর 800 বিলিয়ন মানুষের জীবন বিপন্ন হবে ,, কমান্ডার টাই আমাদের হাতে কতগুলি মিসাইল আছে????" "আমাদের 655 টা মিসাইল 120 টা কিলোটনের হাইড্রোজেন বোম 1770 টা এটমিক ব্লাস্টার ........" "আর বলতে হবে না....এখন কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই.....লিনি থেকে 13 টা মিসাইল লঞ্চ করো , আমি দেখতে চাই লিটির 2য় সন্দেহটা কতটা বিশ্বাসযোগ্য "(রিসান) "আমি এখনি করছি , লিনির সিস্টেম এটার জন্য প্রস্তুতই ছিলো ,শুধু আপনার কমান্ডের অপেক্ষায় ছিলাম" অতঃপর 13টা অতিকায় মিসাইল ছুটে গেলো গ্রহানুটার দিকে......কিন্তু হঠাত্ সম্পুন্ন অপ্রত্যাশিতভাবে গ্রহানুটা তার দিক পরিবর্তন করে মিসাইল গুলো কাটিয়ে পুনরায় নিজের গতিপথে ফিরে এলো ....... "ক্যাপ্টেন আমার ধারনাই ঠিক.....এটা কোনো গ্রহানু নয় , এটাকে কৃত্রিম ভাবে শক্তি যোগানো হচ্ছে তারমানে......তারমানে......."(লিটি) "আমি বুঝতে পারছি লিটি......এটা একই সাথে আমাদের সাথে একটি সুসংবাদ এবং দুঃসংবাদ "(রিসান) হঠাত্ জীববিজ্ঞানী লারা বলে উঠলো " ক্যাপ্টেন ......আমার মনেহয় পৃথিবীর বিবর্তনের সময় হয়ে গেছে.... ডাইনোসরের বিবর্তনের পর আমরা এসেছিলাম হয়তো এবার আমাদের নিজেদের জায়গা ছেড়ে দিতে হবে তবে আমরা কয়েক লক্ষ ভ্রণ সংরক্ষণের মাধ্যমে নিজেদের প্রজন্মকে বাঁচিয়ে রাখার চেষ্টা করতে পারি" "চুপ করো লারা পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব আমাদের ....দরকার পড়লে নিজেদের জীবন দিয়ে আমরা পৃথিবীকে বাচাবো" (রিসান) আমাদের পরবর্তী পদক্ষেপ কি হতে পারে ক্যাপ্টেন? ? ( টাই) "আমি আপাতত বিজ্ঞান কেন্দ্রের সাথে যোগাযোগ করতে চাই এবং আমি এটা করতে চাই একদম গোপনে সুতরাং তোমরা সবাই এখন যাও " অতঃপর রিসান তার যোগাযোগ মডিউলটি চালু করে একদম গোপন নেটওয়ার্কের মাধ্যমে বিজ্ঞান কেন্দ্রর প্রধান কয়েকজনের সাথে কথা বললো। "তোমরা কেউ কি তোমাদের কোনো মতামত জানাতে চাও?"( রিসান) " ......আমরা কোনোভাবেই মিসাইল দিয়ে বস্তুটিকে আঘাত করতে পারছি না এবার আমরা প্লান বি সম্পর্কে আলোচনা করতে পারি....আমরা একটা স্কাউট শিপকে গ্রহকণাটির কক্ষের দিকে ছুড়ে দিতে পারি আমাদের কাছে নবম মাত্রার দুটি রোবট আছে যেগুলোর বুদ্ধিমত্তা প্রায় মানুষের কাছাকাছি ...এছাড়াও আমরা সপ্তম মাত্রার কম্পিউটার সিস্টেমের মাধ্যমে স্কাউট শিপটিকে গ্রহ কণার সাপেক্ষে ঘুড়িয়ে আপেক্ষিকভাবে স্হির করে তাতে অবতরণ করে রোবট দুটির মাধ্যমে সেখানে প্রয়োজনীয় হাইড্রোজেন বোমা নিয়ে যেতে পারি"(লিটি) "তুমি নিজে জেনেও এরকম একটা সমাধান দিতে চাইছো?? গ্রহানুটা অসমভাবে নড়ছে, কোনো সিস্টেমের সাহায্যেই কোনো যান কে ওর উপর অবতরণ করানো সম্ভব না, সেটির সম্ভাবনা হতে পারে যদি সিস্টেমের বদলে কোনো মানুষ কাজটি করে তবুও আমরা 2% এর বেশি সম্ভাবনা দিতে পারবো না"(রিসান) "কিন্তু তাহলে তো.....এটা যে করবে তার জন্য একটা সুইসাইড মিশন ছাড়া আর কিছুই নয়.....তার ফিরে আসার কোনো সম্ভাবনাই নেই"(লিটি) "আমি জানি.... লিনির ক্যাপ্টেন হিসেবে আমি তোমাদের কারোর জীবন বিপন্ন করতে পারি না....কিন্তু আমার জীবনে আমার সম্পুন্ন অধিকার আছে ,তাই আমি...... (রিসান) "না ক্যাপ্টেন আপনি এরকম করতে পারেন না..... আপনার মতো প্রতিভাবান ব্যক্তি পৃথিবীর অমূল্য সম্পদ....."(সবাই একসাথে বললো) "সবাই শান্ত হও ..... আমি লিনির ক্যাপ্টেন ....তোমরা সবাই আমার আদেশ পালনে বাধ্য.....কেউ আর একটি কথাও বললে....আমি আমার প্রশাসনিক ক্ষমতা কাজে লাগাবো...আর পৃথিবীকে বাঁচানোর জন্য এটি হবে আমার মহা উত্সর্গ......তোমরা সবাই নিজেদের কাজটা ভালোভাবে করো"(রিসান) সবাই চুপ করে গেলো....সবার মুখে বিষন্নতা.... "কমান্ডার টাই.....একটি স্কাউটশিপ রেডি করো , তাতে একটা 800 কিলোটনের নিউক্লিয়ার বোম লোড করো.....আর একটা ভিন্নমাত্রার যোগাযোগ মডিউল রাখো....যার সাহায্যে যে কারোর সাথে কথা বলা যায় ( রিসান) "ক্যাপ্টেন এরকম মিশনে আপনি যোগাযোগ মডিউল দিয়ে কি করবেন??"(টাই) "আমার একটা সন্দেহ আছে....হয়তো লিটি ঠিকই বলেছে...কিন্তু সম্পুন্ন ঠিক বলেনি....ও শুধু এটা বিপদজনক ভাবছে....তবে ........." "তবে....তবে কি ক্যাপ্টেন? ?? আপনি অবশ্যই কিছু একটা লুকাচ্ছেন ....দয়া করে বলুন....." "আমি আপাদত তোমার প্রশ্নের উত্তর দিতে আগ্রহী বা বাধ্য কোনোটাই নই,,,তোমাকে যা বললাম সেটা করো......" "ওকে ক্যাপ্টেন....আমরা আপনাকে বিশ্বাস করি.... আপনি হয়তো আমাদের ভালোর জন্যই আমাদের বলছেন না....যাইহোক.....ডক্টরইয়ার্ডে একটা উচ্চ মাত্রার স্কাউট শিপ তৈরি রাখা হয়েছে.....আপনার জন্য অপেক্ষা করা হচ্ছে" "আমি আসছি যাও " অতঃপর রিসান....স্কাউট শিপে উঠে...লিনি থেকে বিচ্ছিন্ন হয়ে মহাকাশে অচেনা বস্তুটার দিকে ছুটে যা সরাসরি পৃথিবী অভিমুখে প্রচন্ড বেগে ছুটে আসছে....যার আঘাত পৃথিবীর জীব বৈচিত্র ধ্বংসের জন্য যথেষ্ট ..... (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ স্পেস 3
→ স্পেস 2
→ স্পেস 1
→ সাইন্স ফিকশন – স্পেস
→ সাইন্স ফিকশন – স্পেস

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now