বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সিরাজগঞ্জের পোলা VS কুমিল্লার মাইয়া
.
-----------১ম - পর্ব-------------
.
লেখক:- শাকিল আহাম্মেদ
.
আমি সবে মাত্র এসএস সি পরীক্ষা দিয়েছি।এসএস সি
পরীক্ষার পর পড়া শোনার লম্বা ছুটি থাকে।ভাবলাম এই
ছুটিতে আমি আমার নানুর বাড়ি কুমিল্লাতে বেড়াতে
যাব।আর তাছাড়া সামনে মাসে আমার মামাতো ভাইয়ের
বিয়ে। একসাথে দুটো কাজ সেরে আজবো এক কুমিল্লা
বেড়ানো দুই মামাতো ভাইয়ের বিয়েতে যাওয়া।আমি
আম্মুকে বলতেই আম্মু রাজি হয়ে গিয়েছিল কিন্তুু আব্বুু
একটু বিমত করেছিলেন তবে আম্মু কিভাবে যেন আব্বুকে
মেনেজ করে নিল।পরের দিন সকালে আমি ফ্রেস হয়ে
খাওয়া দাওয়া করে বেড়িয়ে পড়লাম কুমিল্লার উদ্দেশ্য।
বাসার কাছ থেকে একটা রিক্সা নিয়ে সিরাজগঞ্জ
শহরে আসলাম।সিরাজগঞ্জ শহরে এসে একটু তাড়াহুরা
করেই বাসে উঠলাম।বাসে উঠে আমার চোখ কপালে উঠে
গেল। দেখি আমার ভাড়া করা সিটে একটা মেয়ে বসে
আছে।
.
--এই যে শুনছেন????(আমি)
.
--কি সমস্যা।(মেয়ে)
.
--না মানে ওই সিটটা আমার।
.
--সিটটা কি আপনি কিনে নিয়েছেন?
.
--না।
.
--তাহলে।
.
--ভাড়া করে নিয়েছি।
.
--চুপ চাপ আমার সিটে বসে পড়েন।
.
--আমি আপনার সিটে বসবো কেন????
.
--আমি বলছি তাই।
.
--না বসলে কি করবেন????
.
--না বসলে আর কি করার আপনি দাড়িয়ে দাড়িয়ে যান।
.
--দেখুন ভাল হচ্ছে না কিন্তুু।
.
--কি ভাল হচ্ছে না।
.
--আপনি এভাবে আমার সিটে বসতে পারেন না।
.
--১০০ বার পারি। চুপ চাপ আমার সিটে বসে
পড়েন।নাহলে!
.
--না হলে কি করবেন????
.
--কি করবো।
.
--হ্যা কি করবেন???
.
--সবাইকে চেচিয়ে চেচিয়ে বলবো আপনি আমার গায়ে
হাত দিয়েছিলেন। তখন বুঝবেন মজা।
.
--কিন্তুু আমি তো আপনাকে স্পর্শও করি নি।
.
---সেটা তো আমি আর আপনি জানি অন্য কেউ
তো জানে না।
.
--কি ড্যানজারাস মেয়ে রে বাবা।
.
--ড্যানজারাসের দেখছেন কি।চুপ চাপ সিটে বসেন।
.
আমি বাধ্য ছেলের মতো মেয়েটার সিটে বসে পড়লাম।
আমি মেয়েটার সিটে আর মেয়েটা আমার সিটে।
জানালার কাছের সিটটা আমার ছিল কিন্তুু মেয়েটার
জন্য আমি সেই সিটে বসতে পারলাম না।তবে ভালই
হয়েছে মেয়েটার সিট আর আমার সিট পাশাপাশিই ছিল।
মেয়ে মানুষের পাশে বসে কোন জায়গায় যাওয়ার
মজাটাই অন্য রকম।আমাদের বাসটা অনেক পথ অতিক্রম
করলো।রাত প্রায় নয়টা বাজে আমি পকেেট থেকে
ফোনটা বের করে একটু FB কে log in করেছি Comment
Reply আর Massngera মেসেজ রিপ্লে দিতে ভালোই
লাগছে তখন মেয়েটা বললো:-
.
--ফোনটা বন্ধ করুন।(মেয়ে)
.
--কেন???(আমি)
.
--আমার সমস্যা হচ্ছে তাই।
.
--কেন আপনার আবার কি সমস্যা।
.
--আপনার ফোনের আলো আমার চোখে এসে
লাগছে আমি ঘুমাতে পারছি না।
.
--আপনার চোখে লাগছে তো আমি কি করবো???
.
--কি করবো মানে।ফোনটা অফ করে।নাহলে কিন্তুু!
.
--কিন্তুু কি লোক জর করবেন????
.
--না আপনার ফোনটা অচার দিয়ে ভেঙ্গে ফেলবো।
.
--দেখুন আপনি কিন্তুু খুব বাড়াবাড়ি করছেন।
.
--বাড়াবাড়ির দেখছেন কি???ফোনটা পকেটে রাখুন।
(একটু ধমক দিয়ে)
.
আমি ফোনটা পকেটে রাখলাম।আমি বাসের ভিতর থেকে
জানালা দিয়ে জোনাকির আলো দেখতেছি।রাতের
বেলায় জোনাকির আলো দেখার মজাটাই অন্য রকম।
জোনাকির আলো দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে
পড়েছি বুঝতেই পারিনি।রাত ১২ টার সময় মেয়েটার
চেচামেচিতে আমার ঘুমটা ভেঙ্গে গেল।
.
--আপনি আমার বুকের উপর মাথা রেখে ঘুমাচ্ছিলেন
কেন???(মেয়ে)
.
--দেখুন আমি আসলে বুঝতে পারিনি।সরি(আমি)
.
--কিসের সরি।আপনাদের মতো এইসব ছেলেদের আমার
ভালই চেনা আছে।
.
--কি চেনেন হু।
.
--আপনাদের মতো ছেলেদের মেয়ে দেখলেই গায়ে পড়তে
ইচ্ছা করে তাই না।
.
--দেখুন আমি কিন্তুু এই টাইপের ছেলে না।
.
--চুপ করেন,আর একবার যদি আমার গায়ে
এসে পড়েন তাহলে আপনারে ধাক্কা দিয়ে বাস
থেকে রাস্তায় ফেলে দেব।
.
--কি সিরিয়াস মেয়ে রে বাবা।
.
--সিরিয়াসের দেখছেন কি।কুমিল্লার মেয়েদের
তো চেনেন না।
.
--হু চিনি তো।
.
--কিভাবে চেনেন???
.
--এই যে আপনাকে দিয়ে।
.
--আপনি আসেলেই একটু ২ লাইন বেশী বোঝেন।
.
--দুই লাইন না।আমি চার লাইন বেশী বুঝি।আপনার
কোন সমস্যা।
.
--না।এখন চুপচাপ ঘুমান।
.
মেয়েটার সাথে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছি।
সকালে বাসের
কন্টেকটারেরর ডাকে আমার ঘুমটা ভেঙে গেল।আমি ঘুম
ঘুম চোখে বললাম:-
.
--কি হয়েছে এতো সকাল সকাল ডাকছেন কেন???(আমি)
.
--আপনি কোথায় নামবেন????(কন্টেকটার)
.
--কুমিল্লাহ।
.
--কুমিল্লাহ এসে পড়েছে নামেন।
.
আমি চোখ তুলে তাকিয়ে দেখলাম আমার পাশে বসা
মেয়েটা নেই।
মনে হয় মেয়েটা তার গন্তব্য স্থানে নেমে পড়েছে। আমি
বাস থেকে
আমার ব্যাগটা হাতে নিয়ে কুমিল্লা শহরে পা রাখলাম।
.
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now