বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সৌভাগ্যবতী ২

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রাজকন্যা (০ পয়েন্ট)

X মাকে নাস্তা নিয়ে আসতে দেখে সে গিয়ে নাস্তা নিয়ে সবাইকে দিল।মুরব্বিদের সামনে বসে থাকতে আলোর কখনোই ভালো লাগেনা।আর যদি হা করে তাকিয়ে থাকে তাহলে তো একেবারেই না।আলো আসছি বলে নিজের ঘরে চলে গেল।কিছুক্ষণ পরে আলোর মা এসে আলোর পাশে বসে, মা:মা, তোর বিয়ের জন্য একটা ভালো প্রস্তাব এসেছে। ছেলে ঢাকায় চাকরি করে। ওখানেই বাসা নিয়ে থাকে।আমাদের পাশের গ্রামেই বাসা। আলো ভাবছে, এ সবাই কী হচ্ছে? আলো :আমি বিয়ে করব না, মা। মা:এমন বলতে নেই। সব মেয়েকেই বিয়ে করে শ্বশুর বাড়ি যেতে হয়ে।আমরা আর কদিন আছি বলে।যাওয়ার আগে তোকে সংসারি দেখে যেতে চায়। মায়ের কথা শুনে আলো কঁাদছে।আলো কাঁদছে আলোর মাও কাঁদছে। এমন সময় আলোর বাবা আসে। বাবা:আলোর মা তুমি একটু বাইরে যাও।আলোর সাথে আমার কথা আছে। বাবার কথা শুনে আলো ভয় পেয়ে যায়, বাবা আলোকে ভালোভাবে বোঝালেন।আলো রাজি হল তবে একটা শর্তে। আলো ছেলেটার সাথে কথা বলবে পছন্দ হলে বিয়ে করবে নয়তো না।আলোর বাবা স্ব:স্তির নি:শ্বাস ফেলে বাইরে গেল। এদিকে আলো ভাবতে লাগল, কীভাবে ছেলেটাকে শায়েস্তা করা যায়। অন্যদিকে সৌরভ যার সাথে আলোর বিয়ে ঠিক হয়েছে, সে ঢাকায় একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে এখন একটা প্রাইভেট কোম্পানিতে সবে জয়েন করেছে। ঢাকায় একটা বাসা নিয়েছে।মাকে নিয়ে আসবে বলে ভাবছে।এমন সময় তার মা তাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলে। এর আগেও তার মা বাড়ি নিয়ে এসে একটা পাত্রি দেখিয়ে ছিল। তাই ও মাকে বলে তার বিয়ে করার ইচ্ছে নেই, চলবে


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৯ জন


এ জাতীয় গল্প

→ ♥ সৌভাগ্যবতী স্ত্রী ♥
→ সৌভাগ্যবতী ৩
→ সৌভাগ্যবতী ২
→ সৌভাগ্যবতী
→ সৌভাগ্যবতী________♥♥♥

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now