বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সানভি রিলেশনে জাড়ানোর পর থেকে অনেক বদলে গেছে। আগের মত আর আড্ডা দেয়না। যে ছেলে রাত ১১টার আগে ঘরে যেতো না সে এখন সন্ধ্যা হলেই ঘরে চলে যায়।
মাঝে মাঝে সানভির আর ওর গার্ল-ফ্রেন্ডের ভালবাসা দেখে সিয়ামের হিংসা হতো।
পরিচয় হয়নি। সানভি আর সিয়াম বেস্টফ্রেন্ড। সব সময় একসাথে থাকে, আড্ডা দেয়। সানভির জিএফ থাকলেও সিয়ামের জিএফ নেই৷ সানভির জিএফের নাম আশা। এতটুকু জানলেই চলবে।
সিয়াম ভাবত এই রকম "যদি একটা Gf আমার থাকতো! তাহলে হয়তো এই ভাবেই আমাকে কেয়ার করতো।" কিন্তু অফসোস সিয়ামের কপালে কখনো এই রকম কেউ আসেনি। খুব কেয়ার করতো সানভির গার্ল-ফ্রেন্ড ওকে। পড়তে বসছে কিনা,ঠিক সময় খাইছে কিনা,ঘুমাইছে কিনা, নামাজ পড়ছে কিনা।
বেস্টফ্রেন্ড হওয়ার কারনে সবকিছু সিয়ামের সাথে শেয়ার করতো আর খোচা দিয়ে বলতো "দোস্ত একটা প্রেম কর, দেখছ না কত কেয়ার করে আমারে তোরেও তোর গর্লফ্রেন্ড করবো" কথা বলতো আর হাসতো। আর সিয়াম রাগ করে বলত " দেখিস তোদের রিলেশন বেশিদিন টিকবে না! নিজে প্রেম করিস আর আমাদের মত সিঙ্গেলদের নিয়ে মজা করিস তাইনা, যখন ছ্যাকা খাবি তখন বুঝবি"।
কথা গুলো মন থেকে বলত না কখনো। কারন ওরা একে অপরকে খুব ভালবাসে। একজনকে ছাড়া অন্যজনের বাঁচা হয়তো অসম্ভব। মনে মনে সিয়াম চাইত ওদের ভালবাসা যেনো চিরজীবন এই রকমই থাকে।
উপরে উপরে যতই হিংসা করুক না কেনো মন থেকে খুব ভালো লাগতো ওদের।
হঠাৎ দুই তিনদিন ধরে সিয়াম দেখে সানভি আর আড্ডায় আসে না। ফোন দিলেও রিসিভ করে না। সিয়াম ভাবল হয়তো শরীর খারাপ।
তাই বিকেলে ওদের বাসায় গেল সিয়াম সানভি কে খুঁজতে। যেয়ে দেখে রুমের লাইট নিভিয়ে বসে আছে! লাইট ধরানোর সাথে সাথে সিয়ামকে দেখে আঁৎকে উঠলো। নিজেকে সামলে নিয়ে বললো.. সানভি - দোস্ত আয় বস!
সিয়াম - কিরে তুই আড্ডায় যাসনা, আন্টিকে জিঙ্গেস করলাম আন্টি বললো তুই নাকি সারাদিন রুমের দরজা বন্ধ করে বসে থাকিস! কি হইছে তোর??
সানভি - কিছুনারে দোস্ত!
সিয়াম - কিছুনা মানে!!? আমি তোর বেস্টফ্রেন্ড! আর আমি বুঝবো না! সত্যি করে বল কি হইছে?
সানভি - দোস্ত আশার সাথে ব্রেকআপ!!
সিয়াম - মানে??? কেন??
পরে সিয়াম জানতে পারল ছোট্ট একটা ব্যাপারে ওদের মাঝে ব্রেকআপ হইছে। যেটা যেকোনো একজন sorry বললেই মিটে যেতো
কিন্তু কেউ কাউকে আগে sorry বলবে না। ego!! আসলে ego জিনিসটা খুব খারাপ। সম্পর্কের ভিতর ইগো থাকতে নেই। হয়তো তাহলে এই রকম ছোট ব্যাপারেই সে সম্পর্ক গুলো নষ্ট হয়ে যায়।
কথা গুলো বলে সানভি ওয়াশ রুমে চলে গেলো। ওকে দেখেই মনে হচ্ছিল এই কয়দিন খুব কান্না করছে। চোখ গুলো লাল হয়ে আছে।
ও ওয়াশ রুমে যাওয়ার পর সিয়াম সানভির মোবাইলটা হাতে নিল। fb তে ডুকেই দেখে আশা অনলাইনে। শেষ message টা তিন দিন আগে দেয়া। সিয়াম আশাকে sorry বলে একটা message দিল। সাথে সাথে ও sorry বলে reply দিলো সাথে অনেক গুলো কান্নার ইমুজি। হয়তো মেয়েটাও এই কয়দিন অনেক কান্না করছে।
তারপর সিয়ামের দেয়া sorry message টা ডিলিট করে দিল।
সানভি ওয়াশ রুম থেকে আসার পর সিয়াম বলল! দোস্ত আশা message দিছে!!
কথাটা বলার সাথে সাথে সানভি সিয়ামের হাত থেকে ফোনটা অনেকটা কেড়ে নিয়ে বললো "কই দেখি" message টা দেখে ওর মুখে হাসি ফুটে উঠলো। ও আশার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে পড়লো। সিয়াম ওকে বলে রুম থেকে বের হয়ে আসল। .
কি আজব তাইনা? কেউ হয়তো কোনদিন জানবে না কে আগে sorry বলছিল।
সামান্য একটা sorry তেই একটা সম্পর্ক আবার জোড়া লেগে গেলো।
ego জিনিসটা হয়ত খুব ছোট কিন্তু এর জন্য ভেঙ্গে যায় হাজারো সম্পকর্।
( সমাপ্ত)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now