বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সোনার বরণ কেশ ২

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Jiniya Farhana(guest) (০ পয়েন্ট)

X পরদিন রাজা দর্জি ও তার মেয়েদের ডেকে পাঠালেন।ভয়ে তাদের হাত পা কাঁপতে লাগল।রাজবাড়িতে এলে রাজা তাদের ভালোমতো যত্নআত্তি করল।তারপর বড় মেয়েকে বাবুর্চির সাথে,মেজকে স্যাকরার সাথে বিয়ে দিলেন এবং ছোটকে নিজে বিয়ে করলেন।কিছুদিন পর বড় মেয়ে খেয়েদেয়ে মোটা হয়ে গেলো।কার্পেটের কথা তার মনেই রইল না।মেজটারও একই অবস্থা।এদিকে ছোট রাণী সন্তান সম্ভাবা হলেন।বড় আর মেজ মেয়ে কথা রাখেনি দেখে রাজা রেগে তাদের গরিব পিতার কাছে পাঠিয়ে দিলেন।আর ছোট রাণী হয়ে থাকল।এটা দেখে বড় দুই বোন হিংসায় ফেটে পড়ল।কী করে ছোটকেও তাদের পর্যায়ে আনা যায় ভাবতে লাগল।অবশেষে সুযোগ এসে গেলো।রাণীর সন্তান প্রসবের সময় প্রায় আগত।রাণী তার বড় বোনদের খবর দিলেন।তারা এসে আতুরঘরের দরজা লাগিয়ে দিলেন।যথাসময়ে রাণী যমজ সন্তান প্রসব করল এবং চেতনা হারিয়ে ফেললো।সাথে সাথে তারা ছেলেমেয়ে দুটিকে সরিয়ে দুটো কুকুরের বাচ্চা রেখে দিলো।আর ছেলেমেয়ে দুটোকে নদীর পাড়ে একটা বাক্সে ভরে ভাসিয়ে দিল।চলবে....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ সোনার বরণ কেশ ২
→ সোনার বরণ কেশ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now