বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

,সৈনিক ক্লাব

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X বনানী,সৈনিক ক্লাব ৩জন ফ্রেন্ড টং চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলাম। আড্ডাটা বেশ জমেই উঠেছিল কিন্তু একটা ঘটনার সম্মুখীন হয়ে ৩জনেই খুব সকড খেলাম। এক ভদ্র লোক (কাপড়-চোপড় দেখে বললাম আর কি!) রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার ভাড়া মেটালো। তখন ভাড়া নিয়ে রিক্সাওয়ালার প্রতিবাদ.. "ভাই ভাড়া ৩০ট্যাকা, ২০ট্যাকা দিলেন ক্যান?" -ব্যাটা, যা দিছি সেইটা অনেক বেশি হইয়া গেছে। -তাইলে আমারে তো কইছিলেন ৩০ট্যাকাই দিবেন ? -ঐটা ভূলে বইলা ফেলছিলাম। আর এইখান থেকে এইখানে এত ভাড়া হয় নাকি! -ভাই আফনে অন্য রিকশাওয়ালা থেইকা জিগাইয়া নেন। -অই ব্যাটা! তুই আমারে নতুন মনে করছিস? শালা বাটপারি শুরু করছিস! আমার লেট হয়ে যাচ্ছে,গেলাম। -ভাই আমার ভাড়া পুরাটা দেন। তা নাহইলে এইডাও লইয়া যান। -কি কস ব্যাটা? (অবশেষে কষিয়ে থাপ্পর মারলো রিক্সাওয়ালাকে) তখন ঐ কাপড় পড়া ভদ্র লোকটাকে ডাক দিয়ে বললাম.. "ভাই শোনেন। ১০টাকা থেকে কি থাপ্পর টার দাম কম ছিল? যদি রিক্সাওয়ালা ২০টাকা ফেরত দিয়ে আপনাকে ২টা থাপ্পর দেয় সহ্য করতে পারবেন"? লোকটি মাথা নিচু করে রিক্সাওয়ালাকে আরও ২০টাকা দিয়ে তখন স্হান ত্যাগ করল। ...দুস্টোমি করে আমি নিজে একদিন একজন ফ্রেন্ড আর রিক্সাওয়ালাকে পিছনে বসিয়ে রিক্সার প্যাডেলে পা রাখি। কিন্তু হায়, আমার পক্ষে ১০ মিনিটের রিক্সা চালানো যেন ১০ঘন্টা পরিশ্রমী করে দিয়েছিলো। তখন রিক্সা চালকটি বলছিল.. "মামা এইগুলা আফনেরা পারবেন না। আফনেগো হাতে কলম মানায় কিন্তু এই হ্যান্ডেল না, আর এই দামী জুতা পইড়া রিক্সার প্যাডেলে পাও রাখতে পারবেন না" বিশ্বাস না হলে আপনিও রিক্সা চালিয়ে দেখতে পারেন। আর তখন বলবেন.. "রিক্সা চালানো অনেক ভালো, যদিও সেখানে মানবতা আছে" [] Hossain Muhammad Palash []


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ ,সৈনিক ক্লাব

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now