বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সোহরা রুস্তোম(৬)

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান R.H (dangeor-virus) (০ পয়েন্ট)

X ০৮. উদ্ঘাটিত হল সিমুর্ঘপাখির জাদুক্ষমতা। রুদারে প্রসববেদনা হতে বাঁচানোর জন্য মরিয়া প্রচেষ্টায় সন্তানটির জন্মের সময় জাল জ্বালিয়ে দিলেন সিমুর্ঘ এর পালকটি। এক অন্ধকার আকাশ হতে তৎক্ষণাৎ বেরিয়ে এলো জাদুর পাখিটি এবং শান্তভাবে জালকে বলল যে, তিনি শীঘ্রই এমন এক সন্তানের পিতা হবেন, যার থাকবে সাইপ্রেস গাছের মতো উচ্চতা এবং হাতির সমান শক্তি, সেই শিশুটির কোনো স্বাভাবিক জন্ম হবে না, শিশুটিকে বের করতে হবে মায়ের পেট কেটে। সিমুর্ঘ এর দেয়া ওষুধের ক্রিয়ায় এবং তার পালকের মালিশের ফলে রুদারে অস্ত্রপাচারের ব্যথা থেকে পুরোপুরি নিরাময় প্রাপ্ত হল। শিশুটির নাম রাখা হলো রুস্তম, যার সম্বন্ধে বলা হয়ে থাকে যে, যখন তার বয়স ছিলো মাত্র ১ দিন তখন তাকে মনে হতো এক বছর বয়সী। রুস্তম পরিণত হলেন এমন শক্তি ও উচ্চতা সম্পন্ন এক সিংহসদৃশ মানুষে, যে তিনি সহজেই একটি গর্জনরত হাতিকে মোকাবেলা এবং তার রাজদণ্ডের সাহায্যে একে তাৎক্ষণিকভাবে বধ করতে পারতেন। রুস্তমের বীরত্বসূচক কাজ এবং লড়াই অসংখ্য, এবং তার সাহসিকতা ও মতা আরো কার্যকরী হল তার অসাধারণ সাহসী ঘোড়া, রাখস্ এর কারণে। তারা একত্রে সম্পন্ন করেছে দুঃসাহসিক অভিযানসমূহ। তারা সাফল্যের সাথে মোকাবেলা করে এক সিংহকে, অতিক্রম করে একটি মরুভূমি, মুখোমুখি হয় ড্রাগনের, হত্যা করে এক ডাইনীকে এবং অবশেষে হত্যা করে দিভ নামক শ্বেতদানবদের, যারা আটকে রেখেছে রাজাদের রাজা কেক্যাভাসকে। অন্যান্য বীরদের একটি সেনাদলের নেতৃত্ব দিয়ে তারা ফিরিয়ে আনলেন রাজক্ষমতা এবং কেক্যাভাস বিজয়ীর বেশে ফিরে এলেন ইরানে। ইতোমধ্যে তুরানের রাজা আফ্রাসিয়াব-এর উস্কানিতে ইরান এবং তুরানের মধ্যে শত্রুতা চলতে থাকলো, তিনি ইরান আক্রমণের প্রতিটি সুযোগ গ্রহণ করতে থাকলেন। কিন্তু রুস্তমের সাহসিকতা এবং কে ক্যাভাসের প্রতি তার একনিষ্ঠতার কারণে ইরানি সেনাদল সচরাচর সেইসব আক্রমণ ঠেকাতে সমর্থ হল। তবু ইরান এবং কেক্যাভাসের প্রতি এই একনিষ্ঠতার কারণেই রুস্তম ধরা পড়লেন আফ্রাসিয়াবের ফাঁদে। এগুলোর একটি তাকে বাধ্য করলো পুত্রকে হত্যা করতে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ সোহরা রুস্তোম(৬)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now