বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বামুন বলে:মোটেই আমার লোভ হয়নি। তোমার ভালোর কারনেই তো আমার আসা। ভূতটি বলে:কি?আমার ভালোর কারন?কি ভালোরে?বামুন বলে:আরে শোনোই না। আমি এই পথ দিয়েই যেতে লাগলাম এমন সময় দেখি সেই বেসুরা সুরের বংশীবাদক এই পথ দিয়েই আসছে। আর তোমাকে খুঁজছে। ঐ অসুর তোমাকে খুঁজতে-খুঁজতে জেনে গেছে যে তুমি এই রাজদরবারেই আছো। রাজদরবারের পাশ দিয়ে ঘুরছে আর তোমার খোঁজ করছে। ভাবলাম তুমি আমার অনেক উপকার করেছে,আমিও তোমার একটা উপকার করেই যাই। তাই তোমাকে খবরটা দিতে এলাম। কোথায় তুমি আমাকে উপকার করবে আর তুমি কিনা আমাকে মারার কথা বলছো। আরে ঐ তো গানের অসুর আসছে। ভূতটি বলে:কি,ঐ বেসুরা গান আবার আমার শুনতে হবে!যাও,ওই অসুরকে একটু আটকাও। আমি একটি কায়দামতো ভাগার জায়গাটা খুঁজে বের করি। এই কথা বলেই ভুস করে একটা আওয়াজ করে ভূতটা রাজার মেয়েকে ছেরে চলে যায়। রাজার মেয়ে ভালো হয়ে গেল। রাজা খুশি হয়ে বামুন অনেক উপহার দিল। অনেক-অনেক এলাকা বামুনের এলাকা নামে করে দিল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now