বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক লোক রাতের বেলা
নদীর পার ধরে হাটছিল।
হঠাৎ তার পা একটা পাথরের
বস্তার সাথে ধাক্কা খেল।
তখন সে ঐ খানে বসে
বস্তা থেকে একটা একটা
পাথর নিচ্ছিল আর
নদীতে নিক্ষেপ করছিল।
এভাবে একটার পর একটা
পাথর নদীতে ছুড়ে মারতে
মারতে সে টাইম পাস
করতে লাগলো। এক সময় রাত
শেষ হয়ে ফজর
হতে শুরু করল এবং তার
হাতের সব পাথর গুলো
শেষ হয়ে এলো। যখন সে শেষ
পাথর টা ছুঁড়ে
মারল তখন সূর্যের আলোতে
দেখতে পেল
যে,
সে এতক্ষন যা পাথর মনে
করে ছুড়ে মারছিল,
তা আসলে পাথর নয়, তা ছিল
হীরা!
কিন্তু যতক্ষনে সে
তা দেখতে পেল তার আগেই
সেই সব হীরা নদীর
স্রোতে ভেসে গেছে।
★★
আসলে আমাদের জীবনের
প্রতিটি মুর্হুত,
প্রতিটিদিন গল্পের মত করে
আমরা আমাদের
মহামূল্যবান সময় অপচয় করে
ফেলছি। নষ্ট করে
ফেলছি, ছুড়ে দিচ্ছি বয়ে চলা
সময়ের নদীতে।
কিন্তু এমন একটা সময় আসবে
যখন মনে
হবে প্রতিটি মুর্হুত কত
মূল্যবান ছিল। আর তখন হয়ত
আমাদের হাতে আর কোন
সময় অবশিষ্ট
থাকবেনা।
তাই সবার উচিত জীবনের
প্রতিটি
মুর্হুতকে মূল্য দেওয়া।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now