বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিকেলে বন্ধুবান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় এক জুনিয়র পোলা আইসা হাজির পরামর্শ নেওয়ার জন্য। তার সমস্যা হলো, ‘জিএফকে নিজের মায়ের সঙ্গে পরিচয় করাতে নিয়ে যাবে। তো কোন রেস্টুরেন্টে নিয়া গেলে ভালো হয়। টাকা কোনো সমস্যা না, কারণ বিল মা দেবে! এখন মূল সমস্যা হলো, দেখা করাইতে নিয়া গেলে পোলা কার সঙ্গে বসবে? মা নাকি জিফ?’
তো সমস্যার কথা শুনে আমি একটু বিরক্ত হইলাম যে পোলাপানের আসলে কোনো কাম-কাজ নাই, সারা দিন আকামে সময় নষ্ট। কিন্তু মজা হইল অন্য জায়গায়। এক বন্ধু তখনই পোলার জন্য আরেকটা সমস্যার উদ্ভব কইরা দিল। বন্ধুর কথা হইল, ‘খাওয়াদাওয়া এবং দেখা তো পরের কথা, তোমার তো ঝামেলা আরো অন্য জায়গায় বাকি আছে। রেস্টুরেন্টে তুমি কার সঙ্গে ঢুকবা? জিএফকে নিয়া? তাহলে আন্টি কার সঙ্গে আসবে? আবার আন্টির সঙ্গে ঢুকলে জিএফ কার সঙ্গে আইব? যা-ই হোক, ধরলাম আন্টিরে নিয়াই ঢুকলা; কিন্তু প্যাঁচ তো লাগবে যাওয়ার সময়। আন্টিকে কী বলবা? আম্মু, তুমি যাও আমি জিএফকে দিয়ে আসি! নাকি জিএফকে বলবা আমি আম্মুকে দিয়ে আসি? তার চেয়ে বরং ভাই তুমি ব্রেকআপ করো। দুই ভাই মিলে কাচ্চি বিরিয়ানি মাইরা আসি ব্রেকআপ পার্টি হিসেবে। ’
মাহমুদুর রহমান
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now