বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কিছুটা সময় পেছনে, সবার জীবনেই একটা সোনালী কাল ছিল। যে সময়টা জীবনের বেশিরভাগ সময়ই থাকবে স্মৃতি হয়ে। বলছি শৈশবকালের কথা। জীবনের খুব অল্প কিছু সময় নিয়ে কাটানো সেই সময় গুলো জীবনের দীর্ঘ সময় ধরে এক অনন্য অনুভূতি সৃষ্টি করতে সক্ষম। যারা গ্রামে তাদের শৈশব কাল কাটানোর সুযোগ পেয়েছে তারাই জানে কতটা অমুল্য রত্ন তারা হারিয়েছে।
''
''
''
শৈশবের কিছু স্বপ্নীল কথা স্মরণ করতে ইচ্ছে হলো আজকে।
''
''
মনে পড়ছে শৈশবের সেই পুকুরের কথা। যারা গ্রামে তাদের শৈশব পার করেছে তারা জানবে, প্রতিটা গ্রামেই এরকম পুকুর থাকে যেখানে গ্রীষ্মের গরমের সমাধান থাকতো। খেলাধুলার পর দল বেঁধে পুকুরে ঝাঁপিয়ে পড়া ছিল নিত্যদিনের একটা রুটিন। পুকুরে দল বেঁধে সাতার কাটার মজার কাছে বর্তমান সময়ের খ্যাত দুইটা গেইমস (ফ্রি ফায়ার, পাবজি) জাস্ট নস্যি। শুধু সাতারই নয় পুকুরে পানির মধ্যেও খেলা আবিষ্কার করার মতো ট্যালেন্টেড ছিলাম আমরা। হাতের দুটো আঙুল দেখিয়ে (এই দুটো কি? মরিচ। পারলে ধরিস, সাতার প্রতিযোগিতা, ডুব দিয়ে কে কতক্ষণ থাকতে পারে!) এরকম মজার মজার খেলার আবিষ্কারক শৈশবকালের আমরা। পুকুরে গোসল করতে নামার পর যখন ওঠার নাম নিতাম না তখন মাঝে মাঝে মায়ের হাতের উত্তম মধ্যমও খেতে হতো।
''
''
''
গ্রীষ্মকালে কখনো কখনো হঠাৎ আচমকা ঝড়ের তান্ডব চলতো। ঝড়ের তান্ডবে সবাই অখুশি হলেও শৈশবের আমাদের মতো খুশি আর কেউ ছিল না। ঝড় মানেই গাছ থেকে কাঁচা আমা ঝরার দিন। গাছের নিচে গিয়ে আম পড়ার অপেক্ষার প্রহর গুণতাম। মাঝে মাঝে আম নিয়ে নিজেদের মধ্যেও ঝগড়াও বেধে যেতো। তবে শৈশবের ঝগড়াও ছিল মধুর। আজ ঝগড়া তো কালই আবার ভাব। কখনো কখনো আম কুড়ানোর পর সবাই সবার আম একসাথে করার সিদ্ধান্ত নিতাম। (একসাথে খাওয়ার পরিকল্পনা)।
''
''
''
''
ডাংগুলি, মারবেল আর সবচেয়ে বেশি মজার ছিল লুকোচুরি খেলাটা। লুকোচুরি খেলায় নিজেকে লুকিয়ে রাখার আপ্রাণ সেই চেষ্টার কথা মনে পড়লে এখন ভাবি ইশ কেন যে বড় হলাম! ডাংগুলি খেলায় ডাংগুলি মেরে বেশ কয়েকজনের মাথায় আঘাত করার কথাও এখন কিছুটা মনে পড়ে। আঘাত তেমন বড় কোনো আঘাত হতো না। তবে আঘাত বড় হোক আর না হোক আমরা ভয়ে ঠিকই চুপসে যেতাম। ব্যক্তিগত ভাবে লুকোচুরি ছিল আমার সবচেয়ে প্রিয়। বিভিন্ন বন-জঙ্গল, অর্ধ তৈরি বিল্ডিং ছিল আমাদের লুকোচুরি খেলার প্লাটফর্ম। বড্ড খেলতে ইচ্ছে করছে খেলাটা!
''
''
''
''
''
একটা গল্পে কখনোই শৈশবের পূর্ণ স্মৃতি তুলে ধরা সম্ভব না। এরকম আরো হাজারো হৃদয় বিদারক (এখন ওইসবের জন্য কষ্ট হয় তাই হৃদয় বিদারক বললাম) ঘটনা ফেলে এসেছি সেথায়। কখনো আর ফিরে যাওয়া হবে না জানি তবুও একটু স্মৃতিচারণ করা আরকি। ছোট বেলায় অনেক জিজ্ঞেস করতো বড় হয়ে কি হতে চাও? একেক সময় একেক উত্তর দিতাম। কিন্তু এখন কেউ জিজ্ঞেস করলে সবসময় একটাই উত্তর "আমি আবার ছোট হতে চাই। আমি ফিরে যেতে চাই সেথায়, স্রষ্টা দিয়েছেন অমুল্য রতন যেথায়। আমি চাই আবার গ্রীষ্মকালের সেই পুকুরটা, খেলতে চাই লুকোচুরি। শৈশব তোমায় বড্ড মিস করছি।
I Love my Childhood. ????????????????????????????
" স্মৃতির সেই দিনগুলো"
লেখকঃ Mysterious Nurnobi
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now