বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সম্পদ

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান muntasir al mehedi (০ পয়েন্ট)

X আলেকজান্ডারের কফিন মৃত্যু শয্যায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন,'আমার মৃত্যুর পর আমার তিনটা ইচ্ছা তোমরা পূরণ করবে। আমার প্রথম অভিপ্রায় হচ্ছে,শুধু আমার চিকিৎসকরাই আমার কফিন বহন করবেন। আমার ২য় অভিপ্রায় হচ্ছে, আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে যাবে সেই পথে আমার অর্জিত সোনা ও রুপা ছড়িয়ে থাকবে | আর শেষ অভিপ্রায় হচ্ছে, কফিন বহনের সময় আমার দুইহাত কফিনের বাইরে ঝুলে থাকবে।' তার সেনাপতি তখন তাঁকে এই বিচিত্র অভিপ্রায় কেন করছেন প্রশ্ন করলেন। দীর্ঘ শ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, 'আমি দুনিয়ার সামনে তিনটি শিক্ষা রেখে যেতে চাই। ১। আমার চিকিৎসকদের কফিন বহন করতে এই কারনে বলেছি যে যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা কোন মানুষকে সারিয়ে তুলতে পারে না। তারা ক্ষমতাহীন আর মৃত্যুর থাবা থেকে রক্ষা করতে অক্ষম।' ২। গোরস্হানের পথে সোনা- দানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে সোনা-দানার একটা কণাও আমার সঙ্গে যাবে না।এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না।মানুষ বুঝুক এসবের পেছনে ছোটা সময়ের অপচয়।' ৩। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে খালি হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। গল্প থেকে শিক্ষাঃ একা এসেছিলাম পৃথিবীতে, আবার একাই চলে যেতে হবে। কেউ ধরে রাখতে পারবে না। কেউ বাঁচাতে পারবে না। পৃথিবীর কোনকিছুই সাথে করে নিয়ে যেতে পাড়ব না। তাহলে আমরা কি করে সময় নষ্ট করছি? একটু ভাবুন মশাই...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৬ জন


এ জাতীয় গল্প

→ নেককার স্ত্রী তার স্বামীর জন্য সবচেয়ে বড় সম্পদ
→ সম্পদ,সাফল্য ও ভালবাসা
→ স্বামীর শ্রেষ্ঠ সম্পদ ঈমানদার স্ত্রী
→ ভালোবাসার সম্পদ
→ সম্পদের ভাগ
→ ভালবাসা এক অমূল্য সম্পদ
→ শ্রেষ্ঠ মুল্যবান সম্পদ
→ হযরত আলী (রাঃ) এর রাজস্ব সম্পদ বর্জনের একটি ঘটনাঃ-----
→ যেখানেই ভালবাসা থাকে,সেখানেই সম্পদ ও সাফল্যও থাকে।
→ ধন সম্পদ দারিদ্র্যতা বৃদ্ধি করে
→ ধন সম্পদ দারিদ্র্যতা বৃদ্ধি করে
→ সম্পদ
→ ভালবাসা আর সম্পদ ও সাফল্য
→ ধন সম্পদ দারিদ্র্যতা বৃদ্ধি করে
→ ভালবাসার সম্পদ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now