বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
৷৷৷৷৷৷৷ সমীকরণ
“এর থেকে বেশি জুম করলে কি কাছে চলে আসব?”
হাসতে হাসতে বলল সে!
আমি চমকে গেলাম, “আসবে না বলেছিলে তুমি!
“না এলে কেউ একজন ফোলা ফোলা গাল আরো ফুলিয়ে ফেলতো।আমি অনেক হ্যান্ডসাম তাই না?সারাক্ষণ আমার ছবি দেখছ?”
ফাজিল একটা।শান্ত চেহারা দেখে কে বুঝবে?মন চায় চুলগুলো টেনে ছিড়ে টাক করে দেই।
“কি হল,বল আমি হ্যান্ডসাম না?”
“কচু হ্যান্ডসাম তুমি!”
“কচুই যদি হব তাহলে আমার ছবি জুম করে কাছে আনেন কেন ম্যাডাম?”
“ইস রে!উনার ছবি!আমি আমাকে দেখি বুঝেছ,কত্ত সুন্দর আমি!”
ও আরেকটু পাশে এসে বসল,আস্তে করে বলল, “চশমাটা খোলো তো।”
“চশমা খুললে আমি অন্ধ জানো না?”
ও নিজেরটা খুলে আমার হাতে ধরিয়ে দিল,আমার চশমা খুলতে খুলতে বলল, “এই যে আমরা অন্ধ হয়ে গেলাম,আমাদের মাথায় শুধুমাত্র একটু আগের মুহূর্তের ছবি আটকে থাকবে!ছবিতে শুধু তুমিই থাকবে।একটা শাকচুন্নি!”
“আমি শাকচুন্নি?তুমি একটা লম্বু মামদো!”
“লম্বু হওয়া ভালো...তুলতে সুবিধা!”
“কি তুলতে সুবিধা?”
“একটা শাকচুন্নি কে...”
“শয়তান একটা...” ওকে ধরতে গেলাম...
বান্দরটা ছুট লাগিয়েছে।
চুপচাপ বসে অপেক্ষা করা ছাড়া উপায় কি আমার?
মিনিটের মাথায় সে ফিরে এল...হাত ধরে নরম গলায় বলল, “তুমি একটা মস্ত আলসে,চাইলেই কিন্তু ছুটতে পারো!তোমার তিনটা পা,আমার দুটো কিন্তু সবসময়ই তোমার!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now