বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
খুব মনে পড়ে দুরন্ত শৈশবের সেই দিনগুলোর কথা। গ্রামের পাশদিয়ে বয়ে চলা সেই নদীটির কথা। যেখানে সব বাল্যবন্ধু রা মিলে মাছ ধরা,, ছুটোছুটি করা,, সাঁতার কাটায় ব্যাস্ত থাকতাম।
আচ্ছা..!!! নদীটা কি তেমনই আছে....? যেমন দেখেছিলাম সেই ছোট্টবেলা....? নতুন পানি এলেই মাছ মারার ধুম পড়ে যেত সেখানে।আমরা ভোর সকালে উঠেই কুচি-জাল নিয়ে চলে যেতাম মাছ ধরতে। সবথেকে খারাপ লাগতো যখন মা এসে বলত স্কুলে যেতে। এমন একটা সুখের মুহুর্তে স্কুলে যেতে একটুও ইচ্ছে করত না। মাছ মারার মধ্যে যে কি মজা আছে....সেটা গ্রামে যারা বাসকরে তাদের চেয়ে ভাল আর কে জানে....?
বৃষ্টি হলেই ফুটবল নিয়ে বেরিয়ে পড়তাম মাঠে। অবশ্য আমি তেমন খেলতে পারতাম না। শুধু একটু দৌড়াদৌড়ি করে মজা নেয়া আর কি।
আমার আরেকটা জিনিস ভাল লাগতো, বৃষ্টির মধ্যে সাইকেল চালাইতে খুব ভালবাসতাম। মজা পেতাম অনেক।
আমি যখন ক্লাস থ্রি তে পড়ি, তখন স্কুলে অনেক ফেমাস ছিলাম গানের জন্য। আমার গলা অনেক ভাল ছিল। আমাদের ম্যাম মাঝেমাঝেই স্কুলের সব ছাত্রছাত্রী দের একরুমে নিয়ে এসে গানের অনুষ্ঠান করতেন। সব সময় নতুন নতুন গান গাওয়ার চেষ্টা করতাম। গানের শেষে সব্বাই হাততালি দিয়ে ক্লাসটা মুখরিত করে তুলতো। সারাদিন ছেলেমেয়েদের সাথে ছুটোছুটি করতাম।
আহা!!!! সেইদিন গুলো কতইনা মধুর ছিল....!!! সেইদিন গুলো কি আর ফিরে পাবো....? আফসোস!!!
সারাজীবন যদি ছোট্ট থেকে যেতে পারতাম তাহলে জীবনটা কতইনা রঙ্গিন হত।
আমার জীবনের সবথেকে সুখের দিনগুলো কেটেছিল স্কুল জীবনেই। আমার মনে হয় ওইরকম সুখ হয়ত আর কখনো পাওয়া হবেনা।
আমাদের ক্লাসের সকল ছেলেমেয়েরা ছিলাম খুব ক্লোজ। যখন ক্লাস ফাইবের সমাপনি পরিক্ষা দিলাম। তখনও বুঝিনাই যে আমরা হয়ত আমাদের ব্যাচের অনেককেই হারিয়ে ফেলব।
পাশ করার পর বুঝেছি একেকজন একেক জায়গা ভর্তি হয়েছে। তারপর এইট এর সমাপনি। আমাদের পাড়ার বাব্ধুবি ছিল মিতা। ওর ওই বয়সেই বিয়ে হয়ে গেল। আরো অনেক মেয়েদের বিয়ে হল আমাদের ব্যাচের।
আর আজ যখন কলেজে পড়ছি তখন সেই ক্লাস ফাইব এর কথা মনে পড়লে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করে। এই যে এখন লিখছি, আমার খুব কষ্ট হচ্ছে। হিসাব মিলিয়ে দেখি আমরা যারা ক্লাস ফাইব এ সমাপনি দিয়েছিলাম তাদের মধ্যে মাত্র তিন থেকে পাঁচজন মেয়ে এখনো পড়ছে। বন্ধুদের মধ্যে কেউ বিয়ে করেছে,,কেউ বিদেশ গেছে,,কেউ আজ রাজমিস্ত্রি,, কেউ কাঠমিস্ত্রি,, কেউ চায়ের দোকান খুলেছে,, কেউ লেখাপড়া করছে। ভাল লাগে যাদের দেখা পাই তাদের দেখে। কিন্তু যে বান্ধুবিগুলা ছিল তাদের প্রায় সবারই বিয়ে হয়েছে,,তাদেরকে দেখিনা কত্তদিন। কতজনের ছেলেমেয়ে হয়ে গেছে। তাদেরকে অনেক মিস করি।
বুকের বা পাশে তাদের খালি জায়গাটা অনুভব করি।
কে কোথায় আছে সেটাও ঠিকমত জানিনা।
যদি সেই জীবনে আবার ফিরে যেতে পারতাম। চোখটা ভরে যাচ্ছে পানিতে।
জানি কখনো জিজে'তে তারা হয়ত আসবে না। তবুও সকল বন্ধুদের বলি
তোরা যেখানেই থাকিস, ভাল থাকিস।
খুব কষ্ট হয় তোদের কথা মনে পড়লে..!! খুব কষ্ট হয়।
হাফিজ
রাত ৩:২৪ মিনিট
১১ জুলাই
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now