বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তাদের স্বপ্নের কোন মূল্য নাই,হাজার স্বপ্ন কবর দিয়ে আগে এগুতে হয় অন্যেরর স্বপ্ন পূরন করার উদ্দেশ্য,কারন তারা মেয়ে।
তাদের একান্ত বলে কিছুই নেই,তাদের চাওয়া-পাওয়া বলে কিছু নাই,কারন তারা মেয়ে।
তাদের জীবন শেষ পর্যায় থাকলেও কখনো নিজের কথা ভাবতে পারে না,তখনো অন্যের কথা চিন্তা করতে হয়,কারন তারা মেয়ে।
সবার মন রাখতে গিয়ে নিজের জীবন বিসর্জন করে দেয় তবুও কোন মূল্য নাই,কারন তারা মেয়ে।
সকলের সেবা-যত্ন,সবার কাজ,রান্না-বান্না করেও নিজে হেয় হয়,আর তা সত্যও তারা তাদের ভাগ্য বলে চুপ থাকে,কারন তারা মেয়ে।
লোক লজ্জা,সমাজ,ইভটিজিং নানা ভয়ে বাসায় হাত-পা গুটিয়ে বসে থাকে জেল খানার মত তবুও কিছু বলতে পারে না,কারন তারা মেয়ে।
হাজার অত্যাচার কষ্ট সহ্য করেও মুখ বন্ধ করে থাকতে হয়,কারন তারা মেয়ে।
হাসি,ঠাট্টা,ইচ্ছা,অনিচ্ছা,আনন্দ,বেদনা তাদের জন্য না,কারন তারা মেয়ে।
তারা একটু বড় হলেই নানা রকম দুশ্চিন্তা,বিয়ে নিয়ে হুরিহুরি,নানা রকম চাপ চিষ্টি,কারন তারা মেয়ে।
আচ্ছা কেন মেয়েদের এত কষ্ট সহ্য করতে হবে??
আর তারা এত কষ্ট সহ্য করেও চুপ চাপ আমাদের সেবা করে যায়।তার বিনিময়ে কি আমরা তাদেরর একটু সম্মান,ভালবাসা দিতে পারিনা??
নিজের মনকে একটু বড় করেন।মেয়েদের সম্মান করেন।আর বড় কথা মেয়ে হল আল্লার দান তাই মেয়ে জন্ম নিছে বলে কষ্ট বা আক্ষেপ করবেন না।ধন্যবাদ সবাইকে।
আর হ্যা একটা কথা না বললেই নয়।ওপরের কথা গুলা আমার এক বন্ধ (শুভ্রতার মেঘ) এর পোস্ট থেকে আর আমার আম্মুকে অনুপ্রেরিত করে লিখা।আশা করি ভাল লাগবে আর মেয়েদের সম্মান করবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now