বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
সীরাহ কেন পড়া উচিৎ? রাসূল (সা:) এর জীবনী বৈজ্ঞানিক উপায়ে সংরক্ষিত হয়েছে – শেষ পর্ব
X
রাসূল (সাঃ) এর জীবনী লিখন সাধারণভাবে “ইতিহাস” নামে পরিচিত; এটা অতীতের ঘটনাবলী লিপিবদ্ধকরণ সমর্থন করে যেগুলো ধারাবাহিকভাবে সংঘটিত হয়েছিল। এই ধারাবাহিক অনুক্রম জীবনী লিখন ও লিপিবদ্ধকরণের বৈজ্ঞানিক ভিত্তি। তাই লেখক এবং গবেষকরা রাসূলুল্লাহ্ (সাঃ) এর সঠিক জীবনী একটি নির্ভুল বৈজ্ঞানিক ভিত্তিতে লিপিবদ্ধ করছিলেন, অনুসরণ করছিলেন সঠিক উৎস ও বিশ্বস্ত হাদীস বক্তাদের উদ্ধৃতি যারা রাসূল (সাঃ) এর হাদীস(তাঁর কথা) অবিকৃতভাবে বর্ণনা করেছেন। অত্যন্ত বিশ্বস্ততার সাথে তারা এইসব ঘটনাবলী নিজেদের চিন্তা বা শারীরিক অভিব্যক্তি এমনকি কোন প্রকার পরিবর্তন ছাড়াই লিখেছেন।
তারা লক্ষ্য করেছিলেন যে এইসব ঐতিহাসিক ঘটনাবলী যেগুলোর ভিত্তিসমহূহ বৈজ্ঞানিক, সেগুলো স্বচ্ছ ও শুদ্ধ বাস্তবতার নিরিখে হওয়া উচিত। তারা এটাও লক্ষ্য করেছিলেন যে, কোনো ক্ষমতাশীল শাসকের আপন খেয়াল মোতাবেক রাসূলের জীবনী থেকে কোনো অংশ বাদ দেয়া অসৎ ও ক্ষমার অযোগ্য একটি কাজ। কিন্তু রাসূল(সাঃ) এর জীবনী বৈজ্ঞানিক পর্যালোচনা ও গবেষণার ভিত্তিতে সংরক্ষিত। এই জীবনীতে রাসূলুল্লাহর সমস্ত ঘটনাবলী সংরক্ষিত, একেবারে তাঁর জন্ম থেকে শুরু করে শৈশবকালে যখন চমৎকার অলৌকিক ঘটনাসমূহ ঘটে, এছাড়াও অনুপ্রেরণাময় ঘটনাসমূহ এবং এটা আরো জানায় কিভাবে তাঁর সততা ও নৈতিকতা তাঁকে যুদ্ধ ও শান্তির সময় আল্লাহর আনুগত্যের দিকে পরিচালিত করেছিল এবং কুরআন ও সুন্নাহ্(রাসূলের কথা) এর সমর্থনে সাক্ষ্য বহন করে। তাই, বাস্তবিক অর্থেই ইতিহাস তাঁর জীবনীকে কোনো প্রকার অসমতা থেকে রক্ষা করেছে। এই জীবনী থেকে সংগৃহীত ফলাফল, রায় এবং নীতিমালা এটাকে আর ইতিহাস লিপিবদ্ধকরণের সাথে সম্পৃক্ত করে না। বরং, এটাকে একটা বৈজ্ঞানিক কর্ম হিসেবে বিবেচনা করা হয় যা একটি আলাদা পদ্ধতির(স্বতন্ত্র বৈজ্ঞানিক পদ্ধতি) উপর নির্ভরশীল।
আকীদাহ্(বিশ্বাস) ও নিশ্চয়তা সম্পর্কিত এবং কিছু কিছু আইনগত ও আচরণগত বহু নীতিমালা ও রায় এইসব বৈজ্ঞানিক ভিত্তির উপর নির্ভর করে বের করা সম্ভব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটা আবারো নিশ্চিত করা যে এই ধরনের উদ্ভাবন কৌশল সম্পূর্ণরূপে ইতিহাস লিপিবদ্ধকরণ থেকে স্বাধীন বা অনির্ভরশীল বরং এটা বৈজ্ঞানিক প্রচেষ্টা ও পরিশ্রমের ফলে লব্ধ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now