বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সিনিয়র বউ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ...সিনিয়র বউ..... লিখা:Tanvir Emon{ঘুম বাবু} (১) দেখুন আমি কান্না করা পছন্দ করিনা..দয় করে আর কান্না করবেন না..আপনি খাটে শুয়ে পড়ুন আর আমি ফ্লোরে ঘুমাচ্ছি.. . মেয়েটা কান্না করেই চলছে.. এদিকে মেজাজ খারাপ হয়ে আছে । এভাবে অপ্রস্তুত ভাবে করে আমাকে বিয়ে করতে হবে আমি ভাবিনি..তার উপর মেয়েটার কান্না.. লাইট অফ করে শুয়ে পরলাম । . »আপনার কান্না করতে মন চাইলে বাইরে গিয়ে কান্না করেন । ». . . . . কান্নার আওয়াজ কিছুটা কমে আসছে বুঝতে পারছি. . সকাল বেলা উঠে গোসল করলাম.সে মনে হয় আমার আগেই উঠে গোছল করেছে. যাক ভালো. . খাবার টেবিলের দিকে গেলাম । যাওয়ার সময় শুনতে পেলাম আব্বা মনে হয় কারো সাথে কথা বলতেছে ফোনে.. কথাগুলো ঠিক এইরকম. আব্বা: না,তোমার মতো ছেলের যায়গা হবেনা কোনদিন এইবাড়িতে.তুমি আমার মানসম্মান ডুবিয়ে দিয়েছো.কাল ইমন ছিলো বলে পার পেয়েছি. . ফোনের ঐপাশে আমার ভাইয়া কথা বলছে বুঝতে পারছি.কিন্তু তার কথা তো আর আমি শুনতে পাচ্ছিনা.. কথায় আর তাল দিয়ে খাবার টেবিলের দিকে ছুটলাম.উনার পাশে মানে আমার বউয়ের পাশে বসতে হলো. কোন রকম খাওয়াটা শেষ করে বাইরে গেলাম বন্ধুদের কাছে আমার মর্মান্তিক খবরটা শেয়ার করতে । . ২ আজ ভাইয়ার বিয়ে..মা বাবার পছন্দের পাত্রীর সাথে.. অনেক ব্যস্ততা আজ বাড়িতে.. সবাই যাওয়ার জন্য গাড়িতে উঠছি..বরের গাড়িতে ভাই আর তার বন্ধু,ঐ গাড়িতে সে আর কাওকে নেবে না বলছে.. আবার আমাদের গাড়ির পিছনে বরের গাড়ি আসবে এটা ভাইয়া বলছে.. অবশেষে গাড়ি ছারলো.কনের বাড়িতে পৌছাতে প্রায় ৪৫ মিনিট লাগবে.. . . আমরা কনের বাড়িতে চলে এসেছি..কিন্তু বরের গাড়ি এখনো আসছে না..গাড়িতো আমাদের গাড়ির পিছনেই ছিলো..এত্ত লেট তো হওয়ার কথা না.. ভাইয়ার নাম্বারে কল করার জন্য ফোন হাতে নিলাম তখনি ভাইয়ার কল.. --হ্যালো.. --আব্বাকে ফোনটা দে তো.. আব্বার সাথে কি কথা বললো ভাইয়া? আর আব্বার মুখটা এতো গম্ভীর দেখাচ্চে কেনো! . ফোনে অটো কলরেকর্ড করা আছে..তাতে আব্ভার আর ভাইয়ার কথা শুনে আমারই গলা শুকিয়ে গেলো..কারন ভাইয়া এই বিয়ে করবেনা,সে পালিয়েছে.তার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে..ভাইয়ার গার্লফ্রেন্ড আছে এই কথাটা আগে বললে কি হতো.. আব্বাকে মামার সাথে আর কনের বাবার সাথে কথা বলতে দেখলাম.. . একটু পর আব্বা আর মামা আমার কাছে এগিয়ে আসলো.. . --চলো ইমন এই বিয়ে তুমি করবে..তোমার ভাই তো পালিয়েছে.. --আমি!!! কি বলছেন আব্বা! আমারতো বিয়ের বয়স হয়নি.. তাছারা বিয়ে করে বউকে খাওয়াবো কি? --সেটা আমি দেখবো..চলো তারাতারি । . আমি জানি আব্বা যা বলেন তাই করেন..এখানে যদি না করি তাহলে আমাকে মেরে হাড্ডি মাংস এক করে ফেলবেন । . . বাধ্য হয়ে আমাকে বিয়েটা করতে হলো । . বউটা এত্তো কাঁদছে কেনো? বউ নিয়ে বাড়ি আসার সময় তার মাকে জরিয়ে ধরে সেকি কান্না..আবার গাড়ির ভিতরেও কান্না.. . অতঃপর বউ নিয়ে বাড়ি আসলাম.. .. ৩ আমি ইমন । অনার্স তৃতীয় বর্ষে পড়ি..আর আমার বউ পড়ে আমার এক ক্লাস উপরে.. এজন্যই বউকে মেনে নিতে পারছিনা..আর এদিকে বউ ও আমাকে মেনে নিতে পারছেনা.. . ভাইটা যে কি.আমাকে বিপদে ফেলে উনি গার্লফ্রেন্ডকে বিয়ে করে সংসার শুরু করে দিছে.. . বেশ কয়েকদিন পার হয়ে গেলো..বউয়ের সাথে খুব একটা কথা হয়না.... . --শোন আজ থেকে আমি তোমাকে তুমি করে ডাকবো..আর তুমি আপনি করেই ডাকবে.. --কেনো! --কারন আমি তোমার সিনিয়র.. --তো কি হইছে? মনে রেখো তুমি সিনিয়র হলেও আমার বউ"জুনিয়র হলেও আমার বউ.. --হা হা হা.. --হাসলে কেনো? --এইযে আমাকে তুমি করে বলছো..তাই হাসলাম.. --তো কি হইছে..তুমি আমার বউ.বুঝছো.. --বাব্বাহ.বলদের মুখে আবার কথা ফুটছে! --কিহ? আমি বলদ! --নয়ত কি,যে নিজের বউকে আপনি করে বলে. সে বলদ নয়ত কি? . বাহ.আমার বউটা হাসলেতো দারুন সুন্দর দেখা.. আমি মনে হয় এরকম হাসি প্রথম দেখলাম..এরকম সিনিয়র একটা বউ পেয়ে বিরক্ত হইছিলাম..এখনতো ভাইয়াকে ধন্যবাদ দিতে ইচ্ছা করছে.. --আমিতো তোমার প্রেমে পরে যাচ্ছি..(আমি) --মানে!! -{একি বলে ফেললাম আমি!!} না কিছুনা.. °° °° --তোর ভাবি ফোন করেছিলো আমায়..তারা এই বাড়িতে আসতে চায় । (আব্বা) --আপনি কি তাদের মেনে নিয়েছেন? --হ্যা,বৌভা কান্না করছিলো..তাছারা সব ঠিক হয়ে গেছে তো। --আচ্ছা ঠিক আছে.. .. .. ৬ মাস পর___ --এই ওঠো ওঠো.আযান হচ্ছে,যাও নামায পরে এসো..(বউ) --হুম --উঠবা, নাকি পানি আনবো? --হুম . দারাও তোমায় ঘুম পারাচ্ছি..এই বলে যখনি আমর উপর থেকে চাদর তুলতে আসলো.তখনি ধরে ফেললাম.. --ছারো..আমি নামাজ পরবো..এখন কোনো দুষ্টামি নয়.. --উম্মম্মম্মাহ. --এটা কি হলো! বললামতো নামায পরবো..এখন দুষ্টামি করা যাবেনা। ওঠো,তুমিও নামায পড়তে যাও.. ·· .. অতঃপর ওযু করে নামায পড়তে গেলাম... .. যাওয়ার সময় দেখি ভাইয়াও বের হচ্ছে চোখ ডলতে ডলতে.. . ভাইয়াকে দেখে গান ধরলাম___ -তুমি না থাকলে সকালটা এতো মিষ্টি হতোনা..তুমি না থাকলে মেঘ করে যেতো বৃষ্টি হতোনা। --চোপ.দুরে গিয়া বক বক কর.(ভাইয়া) --আমিতো গান গাচ্ছিলাম.,তাছা রা কথাটা কিন্তু সত্যি..তুমি পালিয়ে ছিলে বলে এমন একটা মিষ্টি বউ পেয়েছি. --তো আমি কি ঝাল বউ পাইছি নাকি! -আমিতো তা বলিনাই..আসলে তোমার কারনে এই বয়সে বউ পাইছি। --আজাইরা প্যাচাল রাখ.চল নামায পড়ে আসি। --হুম চলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২২৯৮৪ জন


এ জাতীয় গল্প

→ সিনিয়র আপু
→ "সিনিয়র গার্ল ফ্রেন্ড ""
→ সিনিয়র আপুর উপর ক্রাশ অতপর খেলাম বাঁশ।
→ পিচ্ছি বর(সিনিয়র VS জুনিয়র
→ পিচ্ছি বর(সিনিয়র VS জুনিয়র)
→ পিচ্ছি বর(সিনিয়র VS জুনিয়র)
→ সিনিয়র আপুর সাথে প্রেম ১
→ সিনিয়র বৌ "শেষ পর্ব"
→ সিনিয়র বৌ"পর্ব ১"
→ গল্প : #পিচ্চি_ছেলে_আর_ সিনিয়র_পরী_!!!
→ গল্প :#ওয়ার্ল্ড_কাপ_আর_সাথে_জ্বালাময় সিনিয়র তিনটা গার্লফ্রেন্ড !!!
→ গল্প : #সিনিয়র_আপু_প্রিন্সিপাল এর মেয়ে !!!
→ গল্প : #সিনিয়র_আপুর_জুনিয়র_প্রেমিক
→ অবশেষে নিশান্তিকা আপু (সিনিয়র vsজুনিয়ার)
→ সিনিয়র গার্লফ্রেন্ড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now