বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সিঙ্গাপুর ভ্রমণ-২

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X বাহিরে হরেক রকম গাড়ী দাড়িয়ে এবং একটি ট্যাক্সিতে চেপে বসলাম । রাস্তা বেয়ে গাড়ী চলছে দুধারে শৃংখলাভাবে দাড়ানো বাড়ি ঘর রাস্তা মনে হল প্লেনের রানওয়ে সবচেয়ে মজার ব্যাপার লোকজনের উল্টা সিধা ও রাস্তা এলোমেলোভাবে পার হওয়ার দৃশ্যও চোখে পরেনি । যেমন আমাদের দেশে বা ভারতের অনেক শহরে দেখেছি । এমনিই সিঙ্গাপুর ছোট্ট একটি দেশ মাত্র ৬১৯ বঃ কিঃ আয়তন । ৪২ লক্ষ অধ্যশিত জনবসতি । কিন্তু জনসংখার ঘনত্ব প্রতি বঃ কিঃ ৬০৭৮ বোধকরি পৃথিবীর আর কোন দেশে এত জন জনসংখ্যার ঘনত্ব আছে কিনা অন্তত আমার স্বল্প জ্ঞানে জানা নেই । তবু এদের এত শৃংখলাবোধ অবাকই লাগে । রাস্তা বেয়ে যতই চলছি অবাক বনেগেছি উন্নয়নের ধারা দেখে । অল্প পরিসর দেশ তাই বোধকরি গগণচুম্বী সব অট্টালিকার বহর । আরও অবাক হয়েছি তাদের কর্মদক্ষতা শৃংখলাবোধ আর সুষ্ঠ পরিকল্পনা দেখে । মাল্টিন্যাশনাল কোম্পানীর বিশাল বিশাল শিল্প প্রতিষ্ঠান চোখে পড়েছে । কোন জন কোলাহর শোনেনি বা দেখেনি । গিয়ে উঠেছিলাম বিলাসবহুল হোটেলে পর্যটক শিল্পের জন্য বিশ্বের প্রথম না হলেও প্রথম সারিতে অবশ্যই ।মিছিল মিটিংও নজরে আসেনি ।ভেবেছি তাই বুঝি এরা বিশ্বের প্রথম কাতারে ।পরিষ্কার পরিচ্ছন্নতারজন্য সিঙ্গাপুর আমার ধারণায় প্রথম ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ সিঙ্গাপুর ভ্রমণ-২

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now