বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সিঙ্গাপুর ভ্রমণ-১

"ভ্রমণ কাহিনী" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X ইন্দোনেশিয়া হতে দেশে ফেরার পথে বেড়ানোর উদ্দেশ্য ছিল সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়া হতে প্লেনে চড়েছিলাম সিঙ্গাপুরের উদ্দেশ্যে । সিঙ্গাপুরের আকাশে প্লেনটি প্রবেশ করতেই নিচে জানালা দিয়ে তাকিয়ে দেখি সাগর পাঢ়ে অসংখ্য সুউচ্চ অট্টালিকা মনে হয়েছিল একীভূত হয়ে আমাদের সাদরে অভ্যর্থনা জানাচ্ছে । সাগর আর সুউচ্চ অট্টালিকা গুলির উপর দিয়ে আমাদের প্লেনটি কয়েকবার চক্কর দিয়ে বিশাল এক রানওয়েতে অবতরণ করল । সে এক অপূর্ব শিহরণে সারা মন ও শরীর পুলকিত হয়ে উঠল । এয়ারপোর্ট প্লেন থেকে নেমে ভিতরে প্রবেশ করে মনে হল এক জগতে প্রবেশ করেছি,যেমন মনোরম পরিবেশ,সাজানো গোছানো,পরিস্কার পরিচ্ছন্ন কাউন্টারগুলি পাশে কর্তকর্তাদের মনে হয়েছে স্বর্গের দূতের মতই,যেমন ব্যবহার ,তেমনই সুশৃঙ্খলাবোধ । মালপত্র নিয়ে চেকিং কাউন্টার পেরিয়ে রাস্তায় আসার আগ পর্যন্ত ইলেকট্রিক সিড়ি । বিশালতম এয়ারপোর্টে হাটতে আর হয়নি মালপত্র এলিভেটর এর উপর রেখে শুধু রেলিং ধরে দাড়িয়ে থাকা ব্যস চলছে তো চলছেই । সত্যি অবাক হয়েছিলাম আর অনেক দেশের এয়ারপোর্টে সুটকেস ঘাড়ে করে পায়ে হেটে চলার ক্লান্তি অবস্বাদের কথা দিব্যি স্মরণে এসেছে,সেই আমজাদ হোসেনের দুবাই চল নাটকের দৃশ্য যাত্রীদের পিঠে,ঘাড়ে ব্যাগ ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ সিঙ্গাপুর ভ্রমণ-১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now