বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সিদ্ধান্ত(২য় অংশ)

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান তপু (০ পয়েন্ট)

X মেধাবী বলার কারণ হলো আমার অতীত ইতিহাস। আগে ভাল ছিলাম তাই। তার পর ধীরে ধীরে হয়ে গেলাম লেখাপড়ার প্রতি অমনযোগী, আর টিভির প্রতি মনযোগী। আবার আমি ছিলাম আমাদের ক্লাসের সবচেয়ে ধীর গতির লেখক। যেখানে সমান সময়ে সবাই তিন চারটা প্রশ্নের উত্তর দেয় সেখানে আমি সবে মাত্র একটা শেষ করি। তো বুঝতেই তো পারলেন আমার প্রস্তুতির প্রাথমিক অবস্থা কি করুন ছিল। যখন এই সব ভেবে ভাবি এখন থেকেই নিজেকেই ঠিক করব তখনি কে যেন আমার কাছে এসে বলে " আমি একজন মেধাবী ছেলে। হয়ত ক্লাসের পরীক্ষায় ভাল করিনা, কিন্তু বোর্ডের পরীক্ষায় তো ভাল করি। এখনো এক বছরের বেশি সময় আছে, তাই ধীরেসুস্থে কাজ করি। " এই মন ভোলান কথায় আমি সবসময় দমে যাই। কিন্তু কে এইসব বলে আমার ক্ষতি করে তা তখন জানতাম না। কিন্তু ভালো কথা যে শুনি না তা কিন্তু নয়। যেমন এই কথা শুনার পর আরেকজন বলে উঠে "তার কথায় কান দিয়ো না। " সে ভালো হলেও তাকে আমি কখনো গুরুত্ব দেই নি। সেদিন রাতে একটা স্বপ্ন দেখি। সে জায়গাটা ছিল মরুভূমিতে ঢাকা। সামনে যেতে গিয়ে চোখে পড়ে দূরে দেখা যায় একটা পোস্টার। সেখানে লেখা"সফলতার পথ: সিদ্ধান্ত তোমার ওপর"। তারপর দেখলাম দুটি রাস্তা। একটি শুরু হতেই শেষ হয়ে গেছে। আরেকটি অনেক দূর চলে গেছে। দুটি রাস্তার শুরুতে দুজন গাইড দাঁড়িয়ে আছে। যে রাস্তাটি ছোট সেখানে একজন স্টাইলিশ লোক দাঁড়িয়ে আছে। সে মধুর ভঙ্গিতে ডাকছে "এই রাস্তায় এসো। এখানে খুব সহজেই সফলতা পাবে। " বড় রাস্তায় দাঁড়িয়ে থাকা লোকটি বলল " তার কথা শুনিও না। " আমি ভাবতে লাগলাম "কোন পথে আমার যাওয়া উচিত?"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

→ সিদ্ধান্ত(২য় অংশ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now