বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এখন আমি এস এস সি পরীক্ষার সর্বোচ্চ নম্বরধারীর নাম প্রকাশ করতে যাচ্ছি। সে হচ্ছে মো:রাকিবুল ইসলাম। নামটা শুনেই কেমন হকচকিয়েই গেল রাকিব। মনে উঠলো রোমাঞ্চের শিহরনের দোলা। তখন তার ভিতরে একটি কথা ভেসে উঠল,"রাকিব তুমি পেরেছ। সঠিক সিধান্ত নিতে পেরেছ। আজ তারই ফল পাচ্ছ। " ঠিক এই সময়ে আর এক ব্যক্তি বলে উঠল "আহা;কি ভুলটাই না করলাম। যদি আর একটু চেষ্টা করতাম তাহলে রাকিবকে তার সফলতা থেকে দূরে রাখতে পারতাম। " সেই ব্যক্তিটা হলো রাকিবের ভেতরেরিই একজন মানুষ;যে সবসময় তার ক্ষতির চিন্তা করে। যা হোক রাকিব সে সব চিন্তা উপেক্ষা করে মঞ্চে উঠলো, পুরস্কার তথা টাকার চেক গ্রহন করলো। তারপর উপস্থাপক তাকে কিছু বলতে অনুরোধ করলেন। "ধন্যবাদ। আসলে আমাদের জীবনটা আসলে অবিরত পরীক্ষার সমাহার। আমাদের শুধু সেখানে ভালো ফলটার জন্য চেষ্টা করতে হয়। এই ধরুন আমি এই দুই বছরের চড়াই উতরাই পার হয়ে আজ এই সফলতা পেয়েছি। আবার এখন আপনাদের সামনে যে বক্তৃতা দিব এখানেও একটি পরীক্ষা আছে। সে পরীক্ষায় ভালো ফল পেতে হলে আপনাদের সামনে আমাকে ভালো বক্তৃতা দিতে হবে যাতে আপনারা উৎসাহিত হন। আজ কি কি পরীক্ষা দিতে আমাকে হয়েছে এই দুই বছর তাই আলোচনা করব। আমি এক অদ্ভুত অভিজ্ঞতা লাভ করেছি এই দুই বছরে। নবম শ্রেণিতে উঠার পর নতুন একটা চ্যালেঞ্জ আমাদের সামনে তুলে ধরা হয়। এস এস সি পরীক্ষা হচ্ছে তোমাদের ক্যারিয়ারের প্রথম ধাপ। এখন থেকেই তাই নিজেদের প্রস্তুত করতে হবে। তার জন্য বাবা, মা, শিক্ষক, গুরুজন সবাই বিভিন্ন টিপস দিয়ে থাকেন। যারা ভালো তারা সব কিছু সময় মতো করে আর ভালো ফলাফল করে। কিন্তু ব্যতিক্রম ছিলাম আমি। এটা বলার কারণ হলো সবাই আমাকে মেধাবী ছাত্র বলে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now