বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শয়তানের সাহায্য!

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মানসূর আহমাদ (০ পয়েন্ট)

X হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহঃ) এর কাছে এক ব্যাক্তি এসে বললেন, . "হুজুর আমার ঘরের তালার চাবি হারিয়ে ফেলেছি। বহু খোঁজ করার পরও আর পাচ্ছিনা।" হজরত বললেন, "তুমি দুইশত রাকাত নফল নামাজ পড়।" হজরতের কথামত লোকটি চলে গেল,, তবে একটু পরেই ফিরে এসে বলল, . "হজরত আমি চাবি পেয়ে গেছি।" হজরত জানতে চাইলেন, "কিভাবে পেলে?" লোকটি বলল, "যখন আমি নামাজ শুরু করলাম, ৪ রাকাত নামাজ পড়ার পরই আমার মনে পড়ে যায় যে, চাবি কোথায় রেখেছিলাম। তাই নামাজ শেষ করে ঐ জায়গায় গিয়েই চাবি পেয়ে গেলাম।" . হজরত বললেন, "আমি বুঝতে পেরেছিলাম যে, শয়তান তোমাকে ভুলিয় দিয়েছে, তাই তোমাকে নামাজ পড়ার নির্দেশ দিই। যখন তুমি নামাজে দাড়িয়ে যাও তখন তোমাকে নামাজ থেকে বিরত রাখার জন্যই সে তোমাকে চাবির কথা স্মরণ করিয়ে দিয়েছে। তবে তোমার উচিৎ ছিল নামাজ না ছেঁড়ে দিয়ে পড়তে থাকা।" "এভাবেই শয়তান আমাদেরকে আল্লাহ্ ও আমল থেকে দুরে সরিয়ে রাখার চেষ্টায় থাকে।" . [সূত্রঃ মাওলানা থানভী (রহঃ) এর গল্পসমগ্র থেকে]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ শয়তানের সাহায্য!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now