বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একজন বড় পাদ্রী ছিল। সে অনেক ধার্মিক ছিল। কোনো এক যুদ্ধে দুজন বড় ভাই ওই পাদ্রীর কাছে এসে বলল দেখুন আমরা যুদ্ধে যাচ্ছি, আমাদের বোনকে দেখার কেউ নাই। পাদ্রী এতে অসম্মতি জানায়। এমন সময় শয়তান পাদ্রিকে কে বলে একটা মেয়ে বিপদে পড়ছে তুমি তাকে সাহায্য করবা না, এটা কিছু হইলো। অতঃপর পাদ্রী রাজি হল। সে বলল আপনাদের বোনকে দুরের ওই ঘরে রেখে যান।
এরপর পাদ্রী প্রতিদিন ওই ঘরে খাবার দিয়ে কথা না বলে চলে আসতো। আবার শয়তান আবারো এসে বলল মেয়েটা একা থাকে, তুমি তার সাথে একটু কথা বললেই পার। অতঃপর পাদ্রী কথা বলতে শুরু করলো। আস্তে আস্তে পাদ্রী মেয়েটির খুব কাছা কাছি চলে গেল। এক সময় মেয়েটির পেটে বাচ্চা আসলো। শয়তান এবার বলল তুমি এটা কি করলে, এখন সবচেয়ে ভাল উপায় হল মেয়েটিকে মেরে ফেলা ।
পাদ্রী তাই করল। মেরে ওই ঘরেই কবর দিল। যখন মেয়েটির দুই ভাই যুদ্ধ থেকে ফিরে আসলো তখন পাদ্রী বলল মেয়েটি অসুখে মারা গেছে। রাত্রে শায়তান মেয়েটির ভাইকে সপ্নে দেখাল মেয়েটিকে যে ঘরে রেখে গিয়েছিল সেই ঘরেই মারা হয়েছে । কবর খুড়ে সেই সত্যতা পাওয়া গেলো। এবার পাদ্রীকে ধরা হলো এবং তার deathsentence দেয়া হল। এবার শয়তান এসে বলল আমি তো তোমাকে বিপদে ফেলেছি, আমার কাছে সাহায্য চাও ।
পাদ্রি আবারও শয়তানের কাছে সাহায্য চাইলো। এবার শয়তান হাসতে হাসতে বলল, অবশেষে আমি তোমাকে কাফির বানাতে পেরেছি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now