বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শয়তানের ধোঁকা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X বনী-ইসরাইলের সময়কার জনপ্রিয় এবং বহুল প্রচলিত একটি শিক্ষণীয় ঘটনা, কিভাবে শয়তান আমাদের ধোঁকা দেয়। #বারসিসা বনী-ইসরাইলের একজন সুখ্যাত উপাসক বা ধর্মযাজক হিসেবে পরিচিত ছিল।তার সময়ে বনী-ইসরাইল জাতির মধ্যে তিন ভাই সিদ্ধান্ত নিল যে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে। কিন্তু তাদের একটি বোন ছিল এবং তারা ভেবে পাচ্ছিলো না যে বোন টিকে তারা কার নিকট রেখে যাবে।গ্রামবাসী তাঁদেরকে বলল যে বারসিসা খুব ভালো এবং বিশ্বাসযোগ্য ব্যক্তি, সে এই দায়িত্ব বিশ্বাসের সাথে খুব ভালো ভাবে পালন করতে পারবে।তো তারা বারসিসার কাছে গেল, কিন্তু সে তাদের বোনকে রাখতে রাজি হলনা এবং বলল ‘আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই!!! কারণ সে ভয় করছিল যে সে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে। কিছু সময় পর শয়তান বারসিসার মনে এই বলে কুমন্ত্রণা দিলো যে , “তারা যদি ভাল কাউকে তাদের বোনের জন্য খুঁজেনা পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি তার পরিণতি ভালো হবে ? আর এর জন্য দায়ী থাকবে তুমি । "তখন বারসিসা উপাসনালয়ের অদূরেতার একটি পুরোনো বাড়িতে মেয়েটিকে রেখে যেতে বলল । ভাইয়েরা বোনকে বারসিসার দায়িত্বে রেখে আল্লাহর রাস্তায় জিহাদে চলে গেল। বারসিসা প্রতিদিন তার উপাসনালয়ের দরজার সামনে মেয়েটির জন্য খাবার রেখে দিত। আর মেয়েটি এসে তা নিয়ে যেত । কিছুদিন যাওয়ার পরশয়তান এসে তাকে বলল, এতখানি হেঁটে আসার সময় দুষ্ট লোকের নজরতার দিকে পড়ে। সুতরাং তার উচিত হবে মেয়েটির জন্য খাবার দিয়ে আসা। এরপর থেকে বারসিসা প্রতিদিন মেয়েটির দরজার সামনে যেয়ে খাবার রেখে আসতে লাগলো। এরপর শয়তান তাকে বলল, কেন তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসো না? ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না!’ এবার বারসিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল। শয়তান আবার আসলএবং বলল –‘মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত ,এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে’।বারসিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল । শয়তানের কুমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগল।এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করল। এই পর্যায়ে বারসিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হল এবং এক সময় ব্যভিচারে লিপ্ত হল। মেয়েটি গর্ভবতী হল ,একটি বাচ্চা জন্ম দিল।বাচ্চা জন্মের সময় শয়তান বারসিসার কাছে আবার আসল এবং বলল, “এটা তুমি কি করলে? তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেল, না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে!”বারসিসা বাচ্চাটিকে খুন করল এবংঐ ঘরের মেঝেতে পুতে ফেলল।শয়তান এবার বলল , “তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছ যে সে এটা কাউকে বলবে না?” তখন বারসিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ঐ ঘরের মেঝেতে পুতে রাখল।মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল“তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ঐ কবরে দাফন করা হয়েছে”।তারা বারসিসার কথা বিশ্বাস করল!!!!সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখাল যে “বারসিসা তোমাদের বোনকে হত্যা করেছে,প্রমান হিসাবে তোমাদের বোন যে ঘরে থাকত তার মেঝে খুঁড়ে দেখতে পারো”।ঘুম ভাঙ্গলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে।যাচাই করার জন্য তারা বারসিসার এলাকায় যেয়ে প্রথমে বারসিসার দেখানো কবর খুঁড়ল, দেখল কিছু নেই,এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা ঐ ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল।তারা বারসিসাকে ধরল এবং বলতে বাধ্য করলো আসলে কি হয়েছিল। তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদকরতে আদেশ দিল।যখন বারসিসাকে শিরচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান কাছে আবার আসল। এবার ওয়াসওয়াসা না, মানুষের রূপ নিয়ে সে আসল। এসে বলল,“শুনো বারসিসা,আমি হলাম শয়তান, তোমার এই করুন অবস্থার জন্য আমিই দায়ী আর একমাত্র আমিই পারি তোমাকে এই অবস্থা থেকে বাঁচাতে যদি তুমি আমার কথা মেনে চল।”বারসিসা বলল,“আমাকে কি করতে হবে?”'শয়তান বলল”যদি আমাকে সেজদা কর তবে তোমাকে রক্ষা করবো”বাঁচার জন্য মরিয়া হয়ে বারসিসা শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল।সিজদা করার সাথে সাথে শয়তান তাকে বলল – ‘আমি এখন তোমার থেকে মুক্ত। আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্বজগতের প্রতিপালক’। এইবলে শয়তান সেখান থেকে পালালো ,এবং বারসিসার শিরচ্ছেদ করা হল।কেয়ামতের দিন বারসিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে! { উৎস ইমাম ইবন আল জাওযী , তালবীস ইবলিশ : ৩৯}


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৫ জন


এ জাতীয় গল্প

→ শয়তানের ধোঁকা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now