বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শূন্যতা
চোখ বন্ধ করলেই চোখের সামনে একটা দৃশ্য ভেসে উঠে...(সত্যি)
নূপুরে রিনিঝিনি শব্দ তুলে নীল শাড়ি পরে এলো চুলে সমুদ্রতীরের নরম বালির উপর হাঁটছি খালি পায়ে।সমুদ্রের হালকা ঢেউ এসে ভিজিয়ে দিচ্ছে পা।ঠাণ্ডা পানি সাথে মিষ্টি হাওয়া। হাওয়া লেগে চুলগুলো বারবার কপালে এসে পড়ছে। পড়ন্ত বিকেলের রোদ পড়েছে সমুদ্রে...।কোনো এক প্রশান্তির ছোঁয়া বিরাজ করছে মনে।যেন ফুরফুরে হাওয়া লেগে মনের ময়লাগুলো সব উড়িয়ে নিয়ে গেলো...।
দূরে দাঁড়িয়ে আছো তুমি।আমার দিকে পিছু ফিরে তাকালে একবার।অস্পষ্ট চেহারা তোমার।মুহুর্তেই মুখ ফিরিয়ে নিলে। দূরের সূর্যাস্ত দেখছো তুমি।দাঁড়িয়ে আছো যেন আমারই প্রতিক্ষায়। এগিয়ে যাচ্ছি তোমার দিকে।যাচ্ছি, যাচ্ছি, যাচ্ছি...
কিন্তু, একি! আমি যতোই তোমার দিকে এগিয়ে যাচ্ছি তুমি যাচ্ছো দূরে সরে।আরও দূরে, আরও দূরে, আরওও দূরেএএ.....।একসময় মিলিয়ে গেলে অন্ধকারের মাঝে।
প্রশান্তির বদলে মনে ছেয়ে বসলো এক অপার শূন্যতা।একা হয়ে গেলাম আমি।একদম একা।সবকিছু মিলিয়ে গেলো,পড়ে রইলো শুধু সেই অন্ধকারের শূন্যতা, শূন্যতা আর শূন্যতা.....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now