বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
রাত ২ টা বেজে ৩২ মিনিট।
চোখে ঘুম নেই, রাতের আকাশটা খুব মেঘলা। তারা গুলো ঢাকা পড়ে গেছে অন্ধকার মেঘাচ্ছন্নে।চারপাশটাও বিদঘুটে অন্ধকার।প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ধরাতে যাবো ঠিক তখনি ফোনটা ভাইব্রেট করে উঠলো।
নাম্বারটা দেখে আমি আংশিক স্থম্ভিত। নাম্বারটা খুব চেনা। ফোনটা রিসিভ করতে খুব ইচ্ছা করছিলো। কতদিন ধরে যে ওর কন্ঠ উপবাসী আমি তার ইয়ত্তা নেই।
ফোনটা ক্রমাগত বেজেই চলেছে।
পঞ্চম বারে ফোনটা রিসিভ করলাম।
-কেমন আছো? (শ্রী)
-মন্দ নয়।(আমি)
-আমাকে জিগ্যেস করবেনা কেমন আছি?
-প্রয়োজনবোধ করছিনা।
-ভালো।
-হয়তোবা।
-অভ্যাস গুলো কি আগের মতোই আছে।
-সেটা না ই বা জানলে।
-আপত্তি আছে?
-একটা নিঃশ মানুষের আর কিসে আপত্তি থাকতে পারে।
-জীবনটা নতুন করে গুছিয়ে নিলে না কেনো?
-আর ইচ্ছে নেই গুছানোর। আমার পৃথিবী ভেঙ্গে গেছে।
.........(নিশ্চুপ),
-আমি যদি আবার ফিরে আসতে চাই তবে কি ফিরিয়ে দিবে?
-রাখার জায়গা নেই। তিল তিল করে যে বাসাটা মন পাখির জন্য গড়েছিলাম, সেটা নিজ হাতেই ভেঙ্গে চুরমার করে দিয়েছি।
-আমি ভুল করেছি শুভ। আমাকে কি আরেকটা সুযোগ দেয়া যায় না?
...................(একটা দীর্ঘশ্বাস),
-রাতের আকাশ টা দেখেছো আজ? আকাশের মেঘ কেটে গিয়ে অনেকগুলো তাঁরা উঠেছে আজ। তার মধ্যে একটা শুকতাঁরা জ্বলজ্বল করছে।
-নাহ। দেখা হয়নি। রাতের নিস্তব্ধ আকাশের সাথে কথা বলার অভ্যাশটা কি এখনো আছে?
-হ্যা। রাতের আকাশ, তাঁরা, অন্ধকারচ্ছন্নতা, এরাই আমার মূল সঙ্গী এখন। কারণ, ভরসা আছে ওরা আমার সঙ্গ কখনো ত্যাগ করবে না।
-আমার প্রশ্নের উত্তরটা এখনো পাইনি।
-থাক না উত্তরটা অজানা।
-ফিরিয়ে দিচ্ছ?
-আঁটকে রাখার অধিকার আদৌ ছিলো না।
-অধিকার তৈরি করে নিতে হয়।
-অধিকার প্রয়োগ কিংবা তৈরি করে নিতে হলে যথেষ্ট ভালোবাসার প্রয়োজন হয়। হয়তোবা ভালোবাসাটাই যথেষ্ট ছিলো না।
.
.
.
তারপর হঠাৎ ফোনটা কেটে গেলো।
মায়া? মায়া ই কি তাহলে ভালোবাসার মূল দুর্বলতা?
কিন্তু আমি আর নতুন করে কোনো মায়ায় জড়াতে চাই না।
এইকয়দিনে রাতের আকাশ, তাঁরা, অন্ধকারময়ী এদের কে বড্ড বেশীই ভালোবেসে ফেলেছি।
এদের ছেড়ে আর যেতে চাই না।
আজ রাতে আর ঘুম আসবে না।
বাকী রাতটা ও না হয় তারাঁদের সাথেই গল্প করে কাটিয়ে দিবো
রাতের আকাশের শুকতাঁরা'টা আজ বড্ড বেশীই জ্বলজ্বল করছে।
লেখকঃ- অলিভার কুইন (শুভ)।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now