বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
শুভ্রনিল ছায়াপথ
লেখা:- সাদ আহমেদ
রাত ১২টা বেজে ৫৫ মিনিট... অনবিক চালিত কালো গ্রান্ড নিয়ন ক্লক টা বিপবিপ করে চলছে...শুনশান নিরবতা...চারপাশের জানালা গুলো দিয়ে আবছা হলদে নিল আভা পরিবেশ টাকে আরো মোহনিয় করে তুলেছে... হঠাৎ সেন্টাল কোসান সাইরেনের তিক্ষ বিকট শব্দে খানখান হয়ে গেল শুনসান নিরবতা.. লাফিয়ে ঘুম থেকে উঠলেন এপিক এভিয়েশন মেজর ক্যাপ্টেন সাদমান সাদ...
কেবিনের লাল ওয়ার্নিং লাইটটা টিপটিপ করে জলছে.. দ্রুত কানেক্টিং মডিউল টা হাতে নিয়ে মাইক্রোফোনে বললেন..
সাদ:- এলেক্স রিপোর্ট মি, কি হয়েছে কিসের ওয়ার্ন এটা.. সো মি ডিটেলস...হারি আপ!! (এলেক্স এপিক এভিয়েশন প্লানেট টেন এর একটি ভার্চুয়াল এসিস্টেন্ট কম্পিউটার এর নাম)
কম্পিউটার থেকে এলেক্স এর কথা ভেসে আসল.. স্যার মঙ্গল এর কাছাকাছি আমাদের একটা কার্গশিপ এটাক হয়েছে.. স্পেসশীপটি পৃথিবী থেকে কিছু ম্যাটরিয়াল নিয়ে মঙ্গল এর এভিয়েশন রিসার্চ সেন্টারে যাচ্ছিলো... ওকে.. কমান্ডিং অফিসার রিক্তা মারিয়া কে আমার কেবিনে আসার জন্য নটিফাই করো.. এলেক্স: ইয়েস সার তাকে নটিফাই করে দিচ্ছি.. এলেক্সের এই কথার প্রায় সাথে সাথেই দরজা দিয়ে কমান্ডিং অফিসার রিক্তা মারিয়া প্রবেশ করল..
মারিয়া: সার এফএক্স বিটল ফোর নামের কার্গো শীপ এটাক হয়েছে... ওরা রেডিও সিগন্যাল পাঠিয়েছে কিছুখন আগে...
সাদ:- হুম.. ওকে..আমাদের স্পেস শীপের কোর্স প্যাথ মঙ্গল এর দিকে সেট করে দাও যেখান থেকে রেড সিগনাল টা এসেছে.. আর ওদের সাথে কন্টাক্ট করতে থাকো.. মারিয়া: সার আরেকটি বিষয়!! এটাকের কিছু খন পরেও আমাদের হাইপার রাডারে কার্গো শীপটার অস্তিত্ব ছিলো কিন্তু জাস্ট দশ সেকেন্ড পরে আমাদের রাডার থেকে শীপটা বেমালুম গায়েব হয়ে গেছে.. সাদ:- ওয়াট!!!
মারিয়া:- জ্বি সার... শীপের কোন ট্রেসই পাওয়া যাচ্ছেনা কোন অদ্ভুত কারনে...পৃথিবী ছাড়ার পরে কার্নিভাল স্যাটেলাইট স্টেশন থেকে তাদের সাথে সর্বশেষ যোগাযোগ হয়..
সাদ:- হুম... আচ্ছা দেখছি.. রেসকিউ টিম কে প্রস্তুত থাকতে বলো... চিন্তিত ভাবে প্লানেট টেন এর কন্টোলিং মডিউল টা হাতে তুলে নিলেন সাদমান সাদ.. গ্রিন বোতাম গুলো চেপে স্পেস শীপের পথ পরিবর্তন করলেন মঙ্গল গ্রহের দিকে.. চিন্তিত মনে ভাবছেন কিভাবে একটি অত্যাধুনিক কার্গো শীপ জাস্ট ওয়ার্নিং দিয়েই বেমালুম গায়েব হয়ে যেতে পারে.. অথচ তাদের শিপে প্রযুক্তির বড় বড় সব যন্ত্র রয়েছে... হলদে নীল মহাকাশের বুক চিরে মঙ্গল এর দিকে চলতে লাগল মহাকাশ যান এপিক এভিয়েশন প্লানেট টেন...........
পর্ব - ২
---
ঠিক ১.৩০ মিনিটে স্পেস শীপ এপিক এভিয়েশন প্লানেট টেন মঙলের কাছে পৌছালো.. ঠিক কোথা থেকে হেল্প সিগনালিং টা এসেছিলো সেটার কাছাকাছি পৌছাতে আরো ১০ মিনিট লেগে গেলো...
মারিয়া: সার ঠিক এখান থেকেই সিগনাল টা এসেছিলো.. স্পেসে পুরোপুরি এস্পেসিফিক লোকেশন তো আর বের করা সম্ভব নয়...
সাদ: হুম.. কিন্তু অবাক লাগছে যে যদি কোন বিস্ফারণ হয়ে ওদের স্পেস শীপ গুড়িয়েও যেত তবে আমাদের শক ডিটেক্টর এ এর ট্রেস পাওয়া যেত.. কিন্তু দেখো শক ডিটেক্টর ক্লিন এন্ড নিট...
মারিয়া: জ্বি সার মনে হচ্ছে কোন বিস্ফারণ হয়নি ওদের স্পেস শীপে অন্য কিছু হয়েছে... সাদ: হুম.. রহস্যজনক.. আচ্ছা এইখনে অই পাহাড়ের কাছাকাছি মঙলের বুকে আমাদের শীপটা ল্যান্ড করলে কেমন হয়?? একটু সার্ভে করে দেখা যেত কোন সুত্র পাওয়া যায় কিনা??
মারিয়া: জ্বি সার আমিও এটাই ভাবছিলাম.. আমরা এই ট্রেঞ্চ এ ল্যান্ড করতে পারি.... ------- এই সময় শীপের রেডিও অপারেটর রকি স্মিথ এসে দরজায় দারালো.. রকি: স্যার একটা নিউজ ছিলো!! আমাদের স্পেস শীপে কিছুখন থেকেই কিছু অদ্ভুত কোডেড মেসেজ আসছিলো.. এবং খুব অল্প সময়ের জন্য আমাদের রেডিও ট্রান্সমিশন ফেইলড হয়েছিলো.. পরে আবার ঠিক হয়ে যায়... আমার কাছে অদ্ভুত লাগলো তাই আপনাকে জানালাম...
সাদ: গুড জব রকি!! খেয়াল রাখো.. আরো কড়া নজর রাখো... আমার মনে হচ্ছে খুব খারাপ কিছুই হয়েছে কার্গো শীপ টার কপালে... আমরা এখন মঙলের বুকে নামতে যাচ্ছি... রকি যাবে আমাদের সাথে??
রকি: ইয়েস সার!! হোয়াই নট!! আমি আগ্রহী!! মিনিট খানেক পরেই মঙলের ট্রাঞ্চে এপিক এভিয়েশন প্লানেট টেন ল্যান্ড করলো...
মোট ছয় জন নভোচারী নামলো মঙলের বুকে.. সাদমান সাদ, মারিয়া,রকি,এইডেন,সালমান,এলসা
সাদ: আমদের গ্রুপ হয়ে খুজতে হবে.. তিনজন করে দুই গ্রুপ হলে বেটার হবে.. আমার গ্রুপে মারিয়া তুমি এবং এইডেন.. আর রকি তুমি সালমান এবং এলসা কে কমান্ড করো.. আমারা পাহাড়ের এই খাড়িতে যাচ্ছি... আর তোমরা এই খোলা যায়গায় ট্রেস করতে থাকো...কোন সুত্র পেলেই পরস্পর কে জানিয়ে দিবে... কোন রকম অস্বাভাবিকতা টের পেলে শিপের কাছে ফিরে আসবে.. রকি তার গ্রুপ নিয়ে বা দিকের ফাকা পাথুরে এলাকা ট্রেস করতে রওনা হলো... মারিয়া চলো তাহলে দেখি কি আছে এই পাহাড়ের খাদের অতল গহব্বরে... ------
পর্ব - ৩
মিনিট খানেক হাটার পরে রকি তার গ্রুপের সবাইকে ইক্টু ছড়িয়ে দিলো যাতে সার্ভের পরিধি বৃদ্ধি পায়... ঠিক ১০ মিনিটের মাথায় সফলতা পেলো এলসা....
রকিইইই!! সালমান!!! দেখে যাওওও.. বলে চিৎকার দিয়ে উঠলো এলসা...
রকি আর সালমান কাছে আসে দেখলো নিচে পাথরের দিকে তাকিয়ে কি যেন দেখাচ্ছে এলসা...
রকি: কি পেলে এলসা??
এলসা:দেখো!!!!
পাথরের দিকে ভালোভাবে খেয়াল করে রকি এবং সালমান দুজনের দেখতে পেলো যে পাথুরে জমিতেও কোন শীপের ল্যান্ডিং করার পরিস্কার চিহ্ন.. ল্যান্ডিং গিয়ারের চাপে পাথর কিছু ভেঙে গেছে...
চাকার দাগ অনুসরণ করে এগিয়ে চললো কিছু দূর.. পটাপট ছবি তুলতে লাগলো সালমান...
কিছুদুর যাওয়ার পরে গিয়ারের দাগ মাটিতে অনেক চেপে গিয়েছে মনে হোলো..
রকি: আমার মনে হচ্ছে এটাই কার্গো শীপের গিয়ারের দাগ.. খেয়াল করে দেখো ট্রেস টা আকাবাকা তারমানে এটা প্রপার ল্যান্ডিং ছিলোনা.. এটা ক্র্যাস ল্যান্ডিং হয়েছিলো...
এলসা: দেখো ট্রেসটা কিন্তু পাহাড়ের দিকেই গিয়েছে.. ট্রেসটাও হঠ্যাত করেই নাই হয়ে গিয়েছে.. আর নামার ট্রেস আছে ওঠার কোন ট্রেস নেইইই!!!.... আবার শীপ ও নেই!!
সালমান: অদ্ভুত!!!
আচ্ছা তাহলে ক্যাপ্টেন সাদ কে সব রিপোর্ট করো!!
-----
পাহাড়ের খাড়িতে নামার পরে ১০ মিনিট ধরে হাটার পরেও কোন কিছুই নজরে আসলোনা ক্যাপ্টেন সাদের টিমের কারর...
সাদ: এদিকে এসে ভুল করলাম নাতো?? কি বলো মারিয়া??
মারিয়া: কিছুই তো বোঝা যাচ্ছেনা!! চলো আরো একটু এগিয়ে যাই...
ঠিক এই কথা বলতে বলতে সামনে থেকে অতি সুক্ষ একটা সাউন্ড ধরা পড়ল ডিটেক্টরে!!
মারিয়া: সাদ আমরা মনে হয় ঠিক পথেই যাচ্ছি!!!
সাদ: এলেক্স!! হেই এলেক্স!! রিপোর্ট মি এটা কিসের সাউন্ড হতে পারে!!
এলেক্স: সার আই এম নট শীয়র তবে আমার কাছে মনে হচ্ছে এটা কোন শীপ স্টাট হওয়ার অথবা কোন স্পেস ওয়েপন (মহাজাগতিক অস্ত্র) লোড হওয়ার হতে পারে..
মারিয়া: হোয়য়াট!!!
সাদ: ওহ এম জি!!
এইডেন: হোয়াট দা হেল!!...
সাদ: মনে হচ্ছে আমরা ডেনজার জোনে প্রবেশ করছি...
এইডেন: সারর!! পাহারের অই গুহাটায় খেয়াল করুন!! কিছু একটা দেখা যাচ্ছে!!
একযোগে তিন জোড়া চোখ ঘুরে গেলো গুহা টার দিকে.. সবাইই খেয়াল করলো কিছু একটা আছে অইখানে কিন্তু সেটা পরিস্কার নয়...
গুহার সেই কিছু একটা নড়ে উঠলো.. এবং লালচে একটা রঙের ঝিলিক দেখা গেলো..
সাদ: ইনকামিং!! অইটা একটা লেজার ওয়েপন মনে হচ্ছে..
গেট ডাউন বলেই এইডেন কে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মারিয়ার দিকে ঝাঁপিয়ে পরে মারিয়াকে নিয়ে মাটিতে পড়ে গেলেন ক্যাপ্টেন সাদ!!
এবং খুব অল্পতেই মিস হলো লেজার ওয়েপনের প্রথম গুলিটা.. পাহাড়ের বুকে বড় একটা ফোকর বানাতে পারলো গুলিটা...
ক্রল করে দ্রুত সাইডে চলে আসলো সবাই..
সাদ: ওয়ার্নিং!! মিশন এবরোট!! ফিরে চলো সবাই..
এরই মধ্যে পরের গুলিটি হোলো এইডেন কে লক্ষ করে.. এইডেন ট্রেইনিং প্রাপ্ত মেজর.. কোন ভাবে রক্ষা পেলো... দ্রুতো ফিরে যেতে লাগলো সাদের টিম... যেহেতু পাহাড়ি খাড়ি তাই গুহাটি পাহাড়ের যে পাশে সেই পাশের দেয়াল ঘেষেই উঠে দারালেন ক্যাপ্টেন সাদ মারিয়া কে নিয়ে.. এইডেন অলরেডি সেফটি পয়েন্ট এ চলে গিয়েছে.. আবার গুলি হোলো.. পাথরের কুচি এসে লাগলো মারিয়ার গায়...
অল্প সময়ের ভিতরে নিরাপদেই স্পেস শীপের কাছা কাছি চলে আসলো সাদের টিম... রকি অলরেডি দাঁড়িয়ে রয়েছে উতকন্ঠা নিয়ে...
সাদ: সবাই ঠিক আছোতো?? দ্রুতো শীপে চলে যাও...
----
এপিক এভিয়েশন প্লানেট টেন এর কপালে আরো একটু দু:ক্ষ বাকি ছিলো!! সবাই শীপের কাছে পৌছার সাথে সাথেই সাদের টিম যে পাহাড়ি পথ দিয়ে আসছিলো সেই পথ দিয়েই একটা স্পেস রোবট কার দেখা গেলো.. কারের মাথায় ভয়ঙ্কর দর্শন দুই সারি কামানের নল!!
গাড়ি টা বের হয়েই কোন রুপ সংকেত না দিয়েই গুলি বর্শন করতে লাগলো.. প্রথম গুলিটাই লাগলো ক্যাপ্টেন সাদের গায়... ছিটকে গিয়ে শীপের গায় বারি খেলেন তিনি.. আরেকটা লাগলো এইডেনের গায়.. দ্রুতো সবাই শীপে উঠে গেলো শুধু ক্যাপ্টেন সাদ উঠতে পারলেন না.. শিপের একটা সিরি ধরে ঝুলে রইলেন.. ওদিকে রোবটের গুলির বিরাম নেই.. গুলিতে ঝাঁঝরা হয়ে যাচ্ছিলো শীপের বডি.. দ্রুতো সবাই কমান্ড বুঝে নিলো.. এবং শীপটাকে মঙলের বায়ু মন্ডলে উঠিয়ে নিয়ে আসা হোলো.. শীপের কন্ট্রোলিং পার্টসে কয়েকটা গুলি লেগেছিলো. তাই কন্ট্রোলিং কাজ করছিলোনা..এজন্য রকি স্মিথ শীপ কে অটো পাইলট সেট করে দিলেন... এরপরেও নিচ থেকে গুলি হয়েই চলছিলো.. ক্যাপ্টেন সাদ তখনো অই ভাবে ঝুলে ছিলেন.. এই সময় মারিয়া হাত বাড়িয়ে দিলো সাদ কে উঠানোর জন্য.. কিন্তু ল্যান্ডিং গিয়ার এবং সিরিটা অনেক নিচেই ছিলো... তাই হাতে পেলোনা মারিয়া.. আবার আস্তে আস্তে শক্তি হারাচ্ছিলেন আহত ক্যাপ্টেন সাদ.. এক হাত দিয়ে অনেক কস্টে গিয়ার টা চেপে ধরে রেখেছেন.. এই সময় স্পেস শীপের অটোপাইলট স্পিড বাড়িয়ে দিলো শীপের.. এপিক এভিয়েশন প্লানেট টেন এর ক্যাপ্টেন সাদমান সাদ আর ধরে রাখতে পারলেন না শীপের গীয়ার.. হাত থেকে ছুটে গেলো শীপের গীয়ার!! আর আস্তে আস্তে হারিয়ে যেতে লাগলেন মহাশূন্যরর এই মহা কালো গহবরে...
অস্ফুট স্বরে চিৎকার দিয়ে দিয়ে উঠলো মারিয়া!!!
অসহায় ভাবে দেখতে লাগলো মহাশূন্যে ক্যাপ্টেন সাদের এই পতনের...
ফুঁপিয়ে কেঁদে উঠলো মারিয়া.. পাশে আরো কিছু ক্রু ও ছিলো তারা দ্রুতো শীপের পথ পরিবর্তন করতে রকি স্মিথ কে বললো...
রকি স্মিথ: ডিয়ার শীপ মেম্বার অতি দু:ক্ষের সাথে জানাচ্ছি যে আমাদের শীপের কন্টোলিং কাজ করছেনা.. তাই আমরা পথ পরিবর্তন করতে পারবোনা..পৃথিবী তে পৌছানোর আগে...
শীপের ব্যাক গ্লাসে সবাই দেখতে লাগলো এপিক এভিয়েশন প্লানেট টেন এর ক্যাপ্টেন সাদের এই বিদায় কে!!... ফুপিয়ে কেদেই চলছে মারিয়া!!
ছোট হতে হতে এক সময় হারিয়েই গেলেন, দৃষ্টিরর অগোচরেই চলে গেলেন.. ক্যাপ্টেন সাদমান সাদ!!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now