বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শত্রু

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান muntasir al mehedi (০ পয়েন্ট)

X ভারতের এক মহিলা একটা অজগর সাপ পুষতো। সাপটা'কে সে অসম্ভব ভালবাসতো। অজগরটা লম্বায় ৪ মিটার এবং দেখতেও বেশ স্বাস্থ্যবান ছিল। একদিন হঠাৎ তার আদরের অজগর খাওয়া-দাওয়া বন্ধ করে দিল। কয়েক সপ্তাহ চলে গেল, কিন্তু সাপ কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেল এবং উপায়-বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার সাহেব মনযোগ দিয়ে সব শুনলেন এবং জিগেস করলেন- সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়? মহিলা উত্তর দিল- হ্যাঁ। - ঘুমানোর সময় এটা আস্তে আস্তে আপনার কাছে ঘেঁসে? - হ্যাঁ - তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশে মুড়িয়ে ধরে? মহিলা বিস্মিত হলেন এবং জবাব দিলেন- হ্যাঁ হ্যাঁ, প্রত্যকদিন। আমার খুবই খারাপ লাগে কারণ আমি তাকে কোন সহায়তা করতে পারিনা। এইবার চিকিৎসক খুবই ভয়ানক এবং অপ্রত্যশিত কিছু বললেন। - ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে ধরে, চারপাশ থেকে মুড়িয়ে ধরে, কারণ এটা আপনার মাপ নিচ্ছে। নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য। এবং হ্যাঁ, সে খাওয়া-দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে, যাতে সহজেই আপনাকে হজম করতে পারে। এই গল্পটা সত্য এবং এই গল্পে একটা মোর‍্যাল আছে। আপনার চারপাশে হয়ত এমন অনেকেই আছে যাদের আপনি কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালবাসে। হয়ত আপনার ক্ষতিই তাদের প্রধান উদ্দেশ্য। you need to identify the snakes around you and their true intensions.. Dear frnds.. Hugs and kisses are not always honest. Don't fear the enemy who may attacks you, Fear the fake friend who hugs you... সুতরাং বন্ধুগন আসেপাশের এসব বন্ধুদের চিনে নিবেন আর প্রকৃত বন্ধুর হাত ধরে রাখবেন .. আল্লাহ আমাদের কে সকল বিপদ থেকে রক্ষা করবেন..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৯ জন


এ জাতীয় গল্প

→ শত্রুদেশীয় চিকিৎসা
→ আয়না:::এক রহস্যময় শত্রু
→ সবাই বন্ধুর মতো। সবাই শত্রুর মতোও
→ শত্রুকে নিজের তরবারি দান
→ ভালো ব্যবহারের মাধ্যমে শত্রুও বন্ধু হয়
→ শত্রু

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now