বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

সহজ প্রশ্নের জটিল উত্তর

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Suborna Akhter Zhumur (০ পয়েন্ট)

X (1) প্রশ্ন : সরকার কাকে বলে? একটি ছেলে পড়াশোনা করার ফাকে তার বাবাকে প্রশ্ন করলো, "বাবা, সরকার কাকে বলে?" বাবা উত্তরে বললো-- "আমি এই সংসার চালাই তাই আমি হচ্ছি সরকার। তোর মা সবকিছুতেই আমার দোষ খুজে বের করে আমার সাথে ঝগড়া করে তাই সে বিরোধীদল। আর তুই যেহেতু সরকার আর বিরোধীদলের কর্মকাণ্ড তাকিয়ে তাকিয়ে দেখিস, সেজন্য তুই হচ্ছিস জনগণ। তোর ছোটবোন হচ্ছে ভবিষ্যৎ। কারণ, ওর এখনো কিছু বলার বা বোঝার বয়স হয়নি। আমাদের কাজের মেয়েটা হচ্ছে শোষিত শ্রেণী, প্রতিনিয়ত তোর মা তাকে শোষণ করছে।" এরপর একদিন ছেলেটার মামা তাদের বাসায় ফোন করলো। ছেলেটা ফোন রিসিভ করে কথা বলতে শুরু করে। কথাবার্তার একপর্যায়ে মামা বাসার সবাই কেমন আছে সে ব্যাপারে জানতে চাইল। ছেলেটি উত্তরে বললো - "সরকার ঘুমিয়ে আছে। বিরোধীদল তার সুবিধামত অবস্থায় আছে। কিন্তু কোনো কারণে সরকারের উপরে রেগে আছে, যেকোনো সময় আক্রমণ করবে। আর ভবিষ্যৎ কাঁদছে। শোষিত শ্রেণীর ওপর শোষণের মাত্রা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। জনগণ এসব বিষয়ে মাথা না ঘামিয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে।" (2) প্রশ্ন : কীভাবে মশা মারতে হয়? উত্তর : প্রথমে আপনাকে আপনার রুমটা ঝাড় দেয়া বন্ধ করতে হবে। তাহলে সপ্তাহ খানেকের মধ্যেই দেয়ালে মাকড়শা এসে জাল বুনবে। তারপর জালটার ঠিক ওপরেই একটি 100 ওয়াটের বাতি লাগাতে হবে। সন্ধ্যা হলেই বাতিটা জ্বালিয়ে মশারি টানিয়ে খাটের নিচে লুকিয়ে পড়তে হবে। মশারা এসে মশারির ভেতরে কাউকে না দেখতে পেয়ে হতাশ হয়ে যাবে। আর তাদের মধ্যে কেউ শীত তাড়াতে অথবা বাতির আলোয় আকৃষ্ট হয়ে বাতিটার কাছে উড়ে যাওয়ার সময় অসতর্কতাবশত মাকড়শার জালে আটকা পড়বে। ব্যাপারটা দেখে একসংে টিকটিকি আর মাকড়শা ছুটে এসে দুইদিক থেকে মশাটিকে নিয়ে ভয়ানক যুদ্ধ শুরু করে দেবে। যুদ্ধে হাত-পা হারিয়ে মারাত্মক আহত অবস্থায় মশাটি ওদের মুখ থেকে ছিটকে পড়বে নিচে। ফ্লোরের পিঁপড়েগুলো মেঘ না চাইতেই বৃষ্টি পাওয়ার খুশিতে মুমূর্ষু মশাটিকে পেয়ে কাধে নিয়ে সোজা তাদের বাসার দিকে হাটা দেবে। এই সুযোগেই আপনি খাটের নিচ থেকে বের হয়ে কামান নিয়ে পিঁপড়ের দল বরাবর গোলা মারলেই মরে যাবে মশাটি। পদ্ধতিটি অত্যন্ত সহজ এবং সময় সাশ্রয়ী!!!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ সহজ প্রশ্নের জটিল উত্তর

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now