বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার প্রবাদ

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান R.H (dangeor-virus) (০ পয়েন্ট)

X সে অনেক অনেক আগের কথা, এক বনে অনেক মুরগি থাকত। কিন্তু তারা নিজেরা সারাক্ষণ মারামারি করত। বনের রাজা অনেক ভেবে-চিন্তে মুরগিদের নিরাপত্তার জন্য কিছু শিয়াল নিয়োগ দিলেন। সেই থেকে গঠিত হলো নতুন এক বাহিনী। মুরগি রক্ষা বাহিনী। বাহিনী অ্যাকশনে নেমে গেল কিন্তু সাধারণ মুরগির মৃত্যু কমল না। একদিন বনের রাজা মুরগি রক্ষা বাহিনীর প্রধানকে ডেকে জিজ্ঞেস করলেন, ‘ব্যাপার কী, এত মুরগি মারা যাচ্ছে কেন?’ বাহিনীর প্রধান বললেন, ‘মুরগিগুলা খুব বদমাইশ! একটাকে ধরে জিজ্ঞেস করলাম এত যে মারামারি করো, অস্ত্র পাও কই? তারপর গভীর রাতে তারে নিয়া অস্ত্র উদ্ধারে গেলাম কিন্তু আগে থেকেই ওত পেতে থাকা কিছু মুরগি আমাদের আক্রমণ করল! আমরাও আক্রমণ করলাম, ব্যস কানা মুরগিটা স্পট ডেড!’ তার পরও সাধারণ মুরগির মৃত্যু কমল না। বিষয়টি নিয়ে বনের রাজা মুরগি রক্ষা বাহিনীর প্রধানকে জিজ্ঞেস করলে তিনি একই ব্যাখ্যা দিয়ে চললেন। সাধারণ মুরগিদের মধ্যে গুঞ্জন উঠল, শিয়াল নিজেই মুরগি খাওয়া শুরু করেছে! কিন্তু বনের রাজা ভাবলেন, তা কী করে হয়! একদিন দিনে-দুপুরে একদল শিয়াল কয়েকটা মুরগি ধরে নিয়ে গেল। সে দিনই মুরগি গুলোর মৃতদেহ পাওয়া গেল বনের পাশের এক ডোবায়। সবাই নিশ্চিত হলো শিয়াল নিজেই মুরগি খাওয়া শুরু করেছে! সেই থেকে ‘শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়া’ প্রবাদটি প্রচলিত হলো বনে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১৪৫৮ জন


এ জাতীয় গল্প

→ শিয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার প্রবাদ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now