বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
শিয়াল পনডিতের চালাকি
"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)
X
রাজার একটা গরু ছিলো । গরুটা বড়, শক্তিশালী ও দেখতে ভারি সুন্দর। অমন গরু আর কোথাও নেই। সেই রাজার প্রিয় গরুটা একদিন মরে গেলো। রাজার সেকি কান্না! অনেক সময়ধরে তিনি কাদলেন। ওটাকে দূরের কোনো মাঠে ফেলে দিয়ে এসো। সেই মাঠের পাশে এক চালাক শিয়াল থাকতো। সে অনেক দিন পেট ভরে খেতে পায় নি। মাঠে মরা গরু দেখতে পেয়ে সে খুব মজা করে খেতে লাগলো। খেতে খেতে এক সময় সে গরুর পেটের ভেতরে ঢুকে গেলো তবুও তার খিদে মিটলো না। খেতে খেতে দুদিন চলে গেলো তবুও সে খাচ্ছে আর খাচ্ছে । এতদিনে গরুর চামড়া শুকিয়ে পেটের ছিদ্র ছোটো হয়ে গেছে। আর শিয়ালও গরুর পেটের মধ্যে খেয়ে খেয়ে আরো মোটা হয়ে গেছে। তখন ৎার ভারি মুশকিল হল। সে অনেক চেস্টা করেও গরুর পেট থেকে বেরুতে পারলো না। এখন উপায় কি?
এমন সময় তিনজন চাষি সেখান দিয়ে যাচ্ছিলেন। তাদের দেখতে পেয়েই শিয়ালের মাথায় একটা ফন্দি যোগালো। সে গরুর পেটের ভেতর থেকে তাদের ডেকে বলল,ওহে ভাইসকল তোমরা রাজার কাছে একটা সুসংবাদ দিতে পারবে? আমার পেটে যদি বায়ান্ন কলসি ঘি মাখানো হয় তাহলে আমি আবার উঠে দাড়াতে পারবো।
চাষিরাতো তা শুনে খুবই আশ্চর্য হয়ে একে অন্যকে বলল,শোন শোন গরু কি বলছে। তারা তক্ষুনি রাজার কাছে ছুটে গিয়ে বলল,হুজুর,আপনার সেই মরা গরু বলছে যে,তার পেটে বায়ান্ন কলসি ঘি মাখালে সে আবারও উঠে দাড়াবে। এ কথা শুনে রাজা মহা খুশি। রাজা বললেন,আমার গরু যদি উঠে দাড়ায় তাহলে বায়ান্ন কলসি আর কি, প্রয়োজনে হাজার কলসি ঘি মাখাবো তার পেটে। তক্ষুনি হাজার কলসি ঘি নিয়ে মাঠে উপস্থিত হলো হাজার জন লোক। আর সেই ঘি সকলেই মিলে গরুকে মাখাতে লাগলো।
সাতদিন পর্যন্ত চলল ঘি মাখানোর পর্ব। সাতদিন পর শিয়াল দেখলোযে গরুর চামড়া নরম হয়ে গিয়েছে, আর পেটের ছিদ্রও বেশ বড় হয়ে গেছে। এখনি সে ইচ্ছা করলে বেরিয়ে আসতে পারে। তখন সে সকলকে ডেকে বলল,ভাইসকল,এইবার আমি উঠে দাড়াবো। তোমরা একটু সরে দাড়াও, নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপর পড়ে যাই।
গরুর একথা শুনে ভারি গোলমাল শুরু হলো। সকলেই পিছু হাটতে লাগলো আর একে অপরকে বলতে লাগলো, আরে বেটা পিছু হাট। গরু উঠছে। ঘাড়ে পড়বে।
একথা শুনে কেউকি আর সেখানে দাড়ায়? ঘি-টি ফেলে সব পালাতে লাগলো। একবার চেয়েও দেখলো না গরু উঠেছে নাকি পড়েই আছে। তা দেখে শিয়াল ভাবলো এবার পালাবার সুযোগ। আর দেরি না করে সে গরুর পেটের ভেতর থেকে বেরিয়ে দেয় ভো দৌড়। কেউ কেউ শিয়ালকে দেখতে পায়, চিৎকার করে বলে, শিয়াল পনডিতের চালাকি আর কি।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now