বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শীতের গোসল বাংলা সিনেমা

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান FAHAD (০ পয়েন্ট)

X চলুন দেখে নেই গোসল সংক্রান্ত বাংলা সিনেমার কিছু কালজয়ী সংলাপঃ???????? ১. মৌসুমীঃ তুমি যদি গোসল না করো, আমার পরিবার তোমাকে মেনে নিবে না সাগর। ২. ওমর সানীঃ আমি গোসল করলে যদি তুমি সুখী হও, তাহলে আমি তা-ই করবো প্রিয়া। ৩. ডলি জহুরঃ তুই যদি আজ গোসল না করিস, তাহলে আমার মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি, মরা মুখ দেখবি। ৪. শাবানাঃ হে খোদা, তুমি আমাকে এ কোন পরীক্ষায় ফেললে। এই শীতের রাতে গোসল করলে আমি যে বাঁচবো না খোদা। ৫. আনোয়ার হোসেনঃ (গোসলখানায় ঢুকে) রাবেয়াআআআআ.... (হার্ট অ্যাটাক) ৬. আনোয়ারাঃ মার রাজু, মার। এই শয়তানই তোর বাপকে বিশ বছর আগে ঠাণ্ডা পানিতে গোসল করিয়েছে। ৭. ববিতাঃ নাআআআ। আমি সব কিছু মেনে নিতে পারি। কিন্তু আমাকে গোসল করার মতো অপবাদ মেনে নিতে বলো না। নাআআআ। ৮. রাজিবঃ তুই যতোদিন পর্যন্ত গোসল না করবি, ততোদিন পর্যন্ত এই বদ্ধ ঘরে বন্দি থাকবি। বড় বউ, আজ থেকে ওর খাওয়া-দাওয়া বন্ধ। ৯. ডিপজলঃ ওই ছেমড়ি! ল যাই গা গোসল করতে। ১০. মিজু আহমেদঃ এ হবি নানে। গোসল করলি তো আমার সবকিছু ছ্যাড়াব্যাড়া হয়ে যাবানি! ১১. শাবনাজঃ না বাপি। তোমার কথামতো আমি আকাশকে ভুলে যাবো। তবুও তুমি আমাকে গোসল করতে বলো না প্লিজ। ১২. পূর্ণিমাঃ মধু, এই আকাশ-বাতাস, চন্দ্র-সূর্য, গ্রহ-তারা, আর এই বনের পশুপাখি, লতাপাতাকে সাক্ষী রেখে চলো আজ আমরা গোসল করে নেই। ১৩. হুমায়ুন ফরীদিঃ ওই, ওই, ওই! এই দলিলে সই কর। নইলে তোর স্বামী, সন্তানকে এক বালতিতে গোসল করিয়ে দেবো, এক বালতিতে গোসল! collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৪ জন


এ জাতীয় গল্প

→ শীতের গোসল বাংলা সিনেমা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now