বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আলী রাদিয়াল্লাহু আনহু তখন বিশাল সাম্রাজ্যের শাসক।
আলী (রা) জ্ঞানের দরজা। ন্যায়দন্ডের এক আপোষহীন
রক্ষক তিনি।
মদীনার এক শীতের রাত। শীতে ঠকঠক করে কাঁপছেন
আমীরুল মুমিনীন, বিশাল এক সাম্রাজ্যের শাসক আলী (রা)।
শীত নিবারণের উপযুক্ত কাপড় তার নাই। অথচ তার রাস্ট্রীয়
খাজাঞ্চীখানায় প্রচুর শীতবস্ত্র। বরং সে খাজাঞ্চিখানা তারই
হাতের মুঠোয়।
কিন্তু তা থেকে একটি কম্বল নেয়ার জন্য তার হাত সেদিকে
প্রসারিত হতে পারছে না। কারণ সেই খাজাঞ্চীখানা জনগণের। তিনি
তো রক্ষক মাত্র। সবার সাথে তার নামে যেটুকু বরাদ্দ হবে, তা-ই
শুধু তার। অপেক্ষা করতে হবে তাকে সেই বরাদ্দের।
তারঁ আপোষহীন ন্যায়দন্ড সদা উত্থিত ছিল। মানুষের জন্য শুধু
নয়, তার নিজের জন্যও। আপনি আচরি ধর্ম তিনি অপরে
শিখিয়েছে
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now