বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শিশু বউ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X নার্সারিতে পড়ুয়া আমার চার বছর বয়সী খালাতো বোনটা আজ সকালে আমাকে বললো, ভাইয়া, আমাকে বিয়ে করবা? আমি হতবম্ভ হয়ে তার দিকে তাকালাম। দেখলাম হাসি হাসি মুখ করে জিজ্ঞাসু দৃষ্টিতে সে আমার দিকে তাকিয়ে আছে। এইটুকু একটা পিচ্চি মেয়ের মুখে এমন কথা শুনে আমি ভীষণ মজা পেলাম। তাই ভাবলাম ওর সাথে একটু মজা করা যাক। বললাম, করবো। তুই রাজি? সে বিরক্ত হলো। বললো, বোকার মত কথা বলছো কেন? আমি রাজি না থাকলে, তোমাকে জিজ্ঞেস করতাম নাকি? আমি বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। সে বললো, হয়েছে হয়েছে। আর নাটক করতে হবে না। শোন, আজ থেকে আমি তোমার বউ। আর আজ তোমার বউয়ের চিপস খেতে ইচ্ছে করেছে। আজকে অফিস থেকে বাসায় ফেরার সময় চিপস নিয়ে আসবে। বুঝেছো? আমি বললাম, যথা আজ্ঞা মহারাণী! চিপস আনবো বলেছি ঠিকই। কিন্তু নানা ব্যাস্ততায় চিপস আনতে ভুলে গেছি। আমি বাসায় ফিরতে সে দৌড়ে এলো। তারপর বললো, কই, আমার চিপস দাও। আমি বললাম, সরি, মনে ছিলো না! সে বললো, কি? সামান্যএকটা চিপস আনতে বলেছি, তাও আনতে ভুলে গেছো। যদি শাড়ী ব্লাউজ আনতে বলতাম, তাহলে মনে হয় তুমি নিজেই বাসায় আসতে ভুলে যাইতা। যাও! তোমাকে এখুনি তালাক দিয়ে দিলাম। একথা বলেই সে এক দৌড়ে আমার সামনে থেকে চলে গেলো। আমি এই মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে গেলাম। এই মেয়ে মাত্র চার বছর বয়সে, সকালে বানানো স্বামীকে বিকালেই তালাক দিয়ে দিলো একটা চিপস না আনার অপরাধে! ভবিষ্যতে না জানি এই মেয়ে কত ভয়ঙ্কর হবে!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ পথশিশু
→ ঘর পালানো এক শিশুর কাহিনী
→ বাংলা একাডেমি শিশুসাহিত্য বিভাগে পুরস্কৃত লেখক লেখক:আবিরুল ইসলাম আবির।
→ সিআরসি ফোরামে জলবায়ু পরিবর্তন নিয়ে শিশুদের উদ্বেগ
→ যুদ্ধশিশুর মুজিব-আকাশ
→ শিশু হারা মায়ের আর্তনাদ চিঠিতে!
→ শিশুটি – সাইমন রিচ++++অনুবাদ - শামীম আহমেদ
→ শিশুদের উপর করোনা ভাইরাস কিংবা লকডাউনের প্রভাব
→ অদ্ভুত শিশু
→ অদ্ভুদ শিশু দিশা
→ অদ্ভুদ শিশু দিশা
→ একগুয়ে শিশু
→ শিশুর লাশ-২
→ শিশুরর লাশ-১
→ একগুয়ে শিশু

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now