বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
৮)
.
চড়ুই এবং টুনির মাঝে হঠাৎ করেই তৈরী হলো আকাশ-পাতালের দূরত্ব । সরকারী চাকরীজীবী হওয়ার সুবাদে টুনির পরিবার যশোর থেকে ৫৮০ কিমিঃ পথ দূরে চট্টগ্রামে ট্রান্সফার হয়ে গেলো । সাথে সাথে দুটি অবুঝ হৃদয়ের অপ্রকাশিত কথা গুলিও আটকা পড়ে গেলো অচেনা আলো আধাঁরীতে ঘেরা কোনো অন্যজগতে, স্বচ্ছ আয়নার অন্তরালে । চড়ুই আর বলতে পারলোনা না বলা সেই কথা গুলো কিন্তু দৃঢ় অপেক্ষাই রইলো ছোঁয়ার ফিরে আসার । চলে যাবার কথা শুনে দু'জনেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে । অনিচ্ছা সত্ত্বেও বাস্তবতাকে মেনে নিয়ে, পাড়াশুদ্ধ মানুষকে কাঁদিয়ে টুনি চলে এলো তার নতুন ঠিকানাই ।
আসার আগে চড়ুইকে জড়িয়ে ধরে বলেছিলো সে তাকে ভুলবেনা কখনও আর চড়ুই ও বলছিলো সেও সারাজীবন তাকে মনে রাখবে ।
চড়ুই তার কানে কানে বললো
'চড়ুই টুনির মধ্যে এই দূরত্ব একদিন যখন আমরা বড় হব তখন শিশির ছোঁয়া রূপে শেষ হবে'
.
.
.
দিনের আলো অস্তমিত হয় সায়াহ্ণের আধাঁরে আবারো রাতকে গ্রাস করে দিনের আলো । এভাবেই সময়ের পরিক্রমাই নিজেকে ছোঁয়ার মন মতো করে উপস্থাপন করতে সক্ষম হয়েছে শিশির । তারই ধারাবাহিকতায় প্রণয়ের সুতাই নিজেদের বেঁধে নিয়েছে তারা । আজ বাসর রাত । রাতের স্নিগ্ধতা আলাদাভাবে তাদের দুজনের মনে খুশির জোয়ার এনে দিয়েছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now