বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

শিশির ছোঁয়ার প্রণয় (পর্ব ৬)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X ৬) . প্রতিদিন প্রত্যুষের মত বাড়ির আঙ্গিনা থেকে বকুল ফুল কুড়িয়ে পুকুরপাড়ে সিঁড়ির উপর পা দুলিয়ে বসে মালা গাঁথছে টুনি । পাঁচটি বকুল ফুল আর তার মাঝে একটি করে শিউলি ফুল দিয়ে চমৎকার করে মালা বানাচ্ছে সে । আর তা দক্ষিণ দিকের ঐ শিমুলগাছের ওপাশ থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে চড়ুই । নিত্যকার মত আজও তা নজর এড়ালোনা টুনির । তাকে ডেকে নিয়ে পাশে বসিয়ে নিজ হাতের নিপুণতায় মালা বানিয়ে পরিয়ে দিলো তাকে । তারপর গালে হাত দিয়ে বললো বাহ্ তোকে তো অনেক সুন্দর লাগছে রে চড়ুই! বোকা বোকা চেহারা নিয়ে শিশির একগাল হেসে তার পকেট থেকে একজোড়া পায়েল বের করে তা পরিয়ে দিলো টুনির আলতা রাঙা ছোট্ট পায়ে । টুনি তো আনন্দে কেঁদেই ফেললো বোকা চড়ুইয়ের এই কান্ড দেখে । সে বিস্মিত চাহনিতে জানতে চাইলো এই মালা সে কোথায় পেয়েছে । তখন চড়ুই লজ্জা অবনত দৃষ্টিতে বললো সে তার বড় আপুর থেকে চুরি করে এনেছে । টুনি কি বলবে ভেবে পাচ্ছিলোনা তবুও বললো, - চড়ুই, তুই এটা কেন করলি? যদি তোর আপু তোকে বকে? তখন চড়ুই বললো - বকবে কেন? আপু আমাকে অনেক ভালোবাসে । - তাহলে তুই এটা আমাকে কেন দিলি? - কারণ আমি তোকে.... - কী? - কিছুনা । - ঐ ফাজিল বল আগে । - বলবনা । - বল বলছি । চড়ুই টুনির বিনুনি ধরে জোরে একটা টান দিয়ে দিলো দৌড় আর টুনি ও ওর পিছু পিছু দৌড়াতে লাগলো না বলা কথাটি শোনার জন্য......


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ শিশির ছোঁয়ার প্রণয় (শেষ পর্ব)
→ শিশির ছোঁয়ার প্রণয় (পর্ব ৮)
→ শিশির ছোঁয়ার প্রণয় (পর্ব ৭)
→ শিশির ছোঁয়ার প্রণয় (পর্ব ৬)
→ শিশির ছোঁয়ার প্রণয় (পর্ব ৫)
→ শিশির ছোঁয়ার প্রণয় (পর্ব ৩)
→ শিশির ছোঁয়ার প্রণয় (পর্ব২)
→ শিশির ছোঁয়ার প্রণয় (পর্ব ১)
→ শিশির ছোঁয়ার প্রণয় (পর্ব ৪)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now