বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
৫)
.
প্রথম দিনের পরে শিশির মেয়েটিকে অনুসরণ করতে থাকে । কিন্তু কখনও কাউকে ডিস্টার্ব করার অভিজ্ঞতা না থাকায় কিভাবে এগোনো যায় বুঝতে পারছে না । আবার বন্ধুদের হেল্প নিয়ে ও কিছু করতে পছন্দ করেনা । তাই পড়লো মহা বিপাকে । তাছাড়া ওর বন্ধুরা বলেছে যে, 'দোস্ত মেয়েটার চোখ দুটি ছাড়া আর কিছুই দেখা যায়না । এখনকার যুগে কেউ এমন করে ক্ষ্যাত হয়ে থাকে নাকি? দেখবি সে হয়ত তার কুৎসিৎতাকে ঢাকতে এমন বেশ ধারণ করেছে ।' কিন্তু শিশিরের একটাই কথা, প্রেম যদি করি তাহলে তার সাথেই করব । তবুও তো ঐ আলগা গুলোর সাথে নয় ।
.
শিশির প্রথমদিন তার পিছু পিছু হাটছে । মেয়েটার দু বার তার দিকে তাকালেও কিছু বললোনা । মেয়েটা যখন থামছে ও তখন অন্যদিকে তাকাচ্ছে । এভাবে কিছুক্ষণ চলার পরে মেয়েটা একটা রিকশা নিয়ে চলে গেলো । আর শিশির সেখানে পাগলের মত ঠাই দাঁড়িয়ে রইলো ।
এভাবে পরপর তিনদিন চলে যাওয়ার পর একদিন মেয়েটা ওকে ডাকলো । শিশির ভয়ে ভয়ে একপা দু'পা করে এগিয়ে গেল তার কাছে । তখন মেয়েটা বললো,
- কী ব্যাপার! প্রতিদিন দেখি আপনি আমাকে অনুসরণ করেন । কাহিনী কী?
- ক ক কই নান নাতো..
- থামুন! মিথ্যা বললে নাক ফাটিয়ে দিব । মেয়ে বলে ভিতু ভাববেন না । ঠিক ঠাক বলুন ।
- জি না; মাম মানে হ্যাঁ এখন তো দিনকাল খারাপ যেকেউ আপনাকে ডিস্টার্ব করতে পারে তাই বলতে পারেন সিকিউরিটির জন্য ।
এটুকু বলে ও হাবুর মত একগাল হাসি দিলো । তা দেখে মেয়েটাও হাসলো কি না বোঝা গেলনা । কিন্তু রূঢ় গলায় বললো,
- কিন্তু আপনার কী মনে হচ্ছেনা যে আপনি নিজেই আমাকে ডিস্টার্ব করছেন?
- কই না তো! একটুও মনে হচ্ছে না । আ আমিতো আপনাকে প পছন্দ করি । পছন্দের মানুষকে কি কেউ বিরক্ত করে বলুন?
- এইত সত্য কথা বলে ফেলেছেন । যান ভাগেন, আপনার মতো ছেলের সাথে আমি রিলেশন করবনা ।
শিশির আবার কিছু একটা বলতে চাচ্ছিল কিন্তু তার আগেই মেয়েটা তার গন্তব্য পথে হাটা শুরুকরেছে । আর শিশির তার চলা পথের দিকে একবার তাকিয়ে উল্টো পথে হাঁটতে শুরু করলো আর মনে মনে ভাবতে লাগলো, আমি কেমন ছেলে? আমার সাথে রিলেশন করবেনা কিন্তু কেন? কিসের অনুপস্থিত আমার মধ্যে? এসব উত্তর বিহীন প্রশ্ন আওড়াইতে আউড়াতে গন্তব্য পথে হাটতে লাগলো ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now